পড়ার জন্য মানসিক অবসাদে ওড়না দিয়ে ফাঁসি লাগিয়ে মৃত্যু হয় এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে চিত্তরঞ্জন থানার ২ নং রাস্তা,কোয়ার্টার নং ১৯/ বি ।মৃত ছাত্রটির নাম অঙ্কুর মজুমদার ।বয়স ১৫ বছর।
পারিবারিক সূত্রের খবর,মৃত অঙ্কুর পড়ার জন্য মানসিক অবসাদে ভুগছিল। আগামী বছর মৃত ছাত্রটির মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। অতিরিক্ত পড়ার চাপের কারনে ওড়না দিয়ে ফাঁসি লাগিয়ে নেয়।তারপর তাকে কে জি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষনা করে ডাক্তার। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:
Post a Comment