যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনশনকারী ছাত্রী হাসপাতালে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 July 2018

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনশনকারী ছাত্রী হাসপাতালে!

ছবি: বিভাস লোধ

নিজস্ব প্রতিনিধি, যাদবপুর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনশনকারি ছাত্রী সোমাশ্রীর শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারনে যাদবপুর কেপিসি হাসপাতালে ভর্তি  হল।

প্রসঙ্গত, যাদবপুরের অনশনরত ছাত্রছাত্রীদের ডাকে সাড়া দিলেন আচার্য!অবশেষে যাদবপুরের অনশনরত ছাত্রছাত্রীদের ডাকে সাড়া দিলেন আচার্য অর্থাৎ রাজ্যপাল।এদিন তিনি নির্দেশ দেন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপাচার্য সুরঞ্জন দাস কে ।  রাজভবন সূত্রে খবর , কর্মসমিতির সিদ্ধান্তকে মেনেচলার নির্দেশ দিয়েছেন আচার্য। এখন দেখার উপাচার্য সুরঞ্জন দাস কি সিধান্ত নেন।অনশন তোলার কথা বলেন আচার্য।

উল্লেখ্য, সোমবার সকালে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনায় উপাচার্য সুরঞ্জন দাস । অন্যদিকে সুজন চক্রবর্তী আসেন রাজভবনে। শিক্ষকদের একটি প্রতিনিধি দলও আসেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। তাদের দাবি রাজ্যপাল একটি সমাধানের পথ দেখাক। উল্লেখ্য  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে চলতি বছরে প্রবেশিকা তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্তের প্রতিবাদে অনশনে বসেন পড়ুয়ারা। তাদের দাবি ছিল, ফেরাতে হবে প্রবেশিকা। ছাত্রদের চাপের মুখে শেষে প্রবেশিকার সিদ্ধান্তে ফেরে যাদবপুর। পরে যদিও সিদ্ধান্ত প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানানো হয়, উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভর্তি প্রক্রিয়া চলবে সেখানে। এর পর ফের অনশনে বসেন পড়ুয়ারা।

No comments:

Post a Comment

Post Top Ad