এও সম্ভব! কবর থেকে দেহ লোপাট - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 July 2018

এও সম্ভব! কবর থেকে দেহ লোপাট



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বারুইপুরে মাঝেরহাট পিরপুকুরে কবরখানা থেকে  দেহ লোপাটের গুজবে এলাকায় উত্তেজনা । বারুইপুর থানার  পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর স্থানীয় বাসিন্দারা কবর খুলে দেখে যার বিরুদ্ধে অভিযোগ দেহ পাচারের সেই ইসলাম গাজির ( বাপি) মৃতদেহ কবরের মধ্যে আছে । গত একুশে জুলাই বছর পন্চাশের জামিলা বিবি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেলে তকে কবর দেওয়া হয় । শনিবার সকালে তার কবরের পাশে থেকেই ইসলামের গেন্জি ও জুতো উদ্ধার হওয়ায় এলাকায় গুজব ছরায় যে ইসলাম দেহ চুরি করেছে ।তার খোঁজে এলাকায় তল্লাশি চালিয়ে পাওয়া যায়নি তাকে। তারপরেই জামিলা বিবির কবর থেকে ইসলামের দেহ উদ্ধার ।  এলাকায় চাপা উত্তেজনা থাকায় ঘটনা স্থলে বারুইপুর থানার পুলিশ । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ । সত্যিই ইসলাম গাজি দেহ চুরি করতে গিয়েছিল নাকি দুর্ঘটনা নাকি খুন সেটা পুলিশি তদন্তে উঠে আসবে মনে করছে স্থানীয় গ্রামবাসীরা। তবে অনেকেই মনে করেন দেহ পাচার করতে গিয়ে মৃত্যু হয়েছে ইসলামের ।

No comments:

Post a Comment

Post Top Ad