প্রতি মাসে হাতখরচের জন্য পান পাঁচ লাখ টাকা। সাজসজ্জা আর প্রসাধনের জন্য পান আলাদা করে আরো ১২ লাখ টাকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এতো টাকা যিনি দু'হাতে উড়ান, তিনি আসলে কে?
তার জীবন শুরু থেকেই রূপকথার এক মসৃণ তুলতুলে কাঁথায় মোড়ানো। কিশোরী স্যাফরন ড্রেউইট-বারলো তার নাম। হলিউডের কোনো সিনেমার তারকা নন তিনি। দুই সমকামী বাবা ব্যারি ও টোনি ড্রেউইট-বারলোর সারোগেটের সন্তান তিনি!জন্ম থেকেই মেয়েকে তারা অত্যন্ত আদরে ভরিয়ে রেখেছেন। যে কোনো রকমের উপমা সেটার জন্য প্রযোজ্য নয়। তার হাতের আংটির দাম তিন কোটি টাকার বেশি। এমন খবর দিয়েছে দৈনিক কালের কন্ঠ।
জানা গেছে, একদিন যে পোশাক তিনি পরেন, সেটি আর পরের বার গায়ে দেন না! নতুন পোশাকের পাশাপাশি নতুন জুতা ও ব্যাগ তার জন্য বরাদ্দ থাকে।
অবশ্য আয়েশ করে বসে থাকেন না তিনি। ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন নিজের ব্যবসা। ত্বকের প্রসাধনীর ব্যবসা শুরু করেছেন আট কোটি টাকা মূলধন দিয়ে।
তার ১৮ তম জন্মদিনে দুই বাবা মিলে দু’টি মহার্ঘ্য রেঞ্জ রোভার উপহার দিয়েছেন। সেই দুই গাড়ির মূল্য ১০ কোটি টাকা। জন্মদিনে বন্ধুদের খাওয়াতে ফ্লোরিডা থেকে বিমানে করে স্যাফরন সোজা চলে যান ইংল্যান্ডে। ফ্লোরিডায় ২১ বছর না হলে মদ্যপান করা যায় না বলে সেখানে যান তিনি।
তবে এমন জীবন স্যাফরন একাই পার করেন না। তার আরো পাঁচ ভাইবোন একইভাবে জীবন উপভোগ করেন! তৃতীয় বিশ্বের ঘামগন্ধের জীবনের সমান্তরালে এমন জীবনের ছবি সত্যিই স্বপ্নের মতো।
অথচ স্যাফরন ও তার পরিবার একই গ্রহের বাসিন্দা। তার পরেও মনে হয়, তারা মনে হয় অন্য পৃথিবীর, এক অন্য গ্রহের গল্প এটা। তবে, গল্প হলেও সত্যি।

No comments:
Post a Comment