দিনের আলোয় এই বিচিত্র কাণ্ডটি ঘটিয়ে ফেলেছেন এক যুবতী। শুধু তাই নয়, এর পিছনে কিছু যুক্তিও দিয়েছেন তিনি। গোটা ঘটনাটিই ধরা পড়েছে বডি-ক্যামেরায়।
রাস্তায় হঠাৎ করে উলঙ্গ অবস্থায় কোনও মহিলাকে এসে পড়তে দেখলে যে কোনও সভ্য মানুষ কী করতে পারেন? সাধারণত এই রকম অবস্থায় যে কোনও সু-নাগরিক হাতের কাছে যা পাবেন তাই দিয়ে সেই মহিলার আব্রু রক্ষার চেষ্টা করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ছোট শহরের ডেপুটি শেরিফ ফ্রানসিস্কো ক্যাম্পিলোও সেই চেষ্টাই করেছিলেন। কিন্তু সেই প্রচেষ্টায় সফল তো হননি, উল্টে প্রবল হয়রান হতে হয়েছে এই উপকারটি করতে গিয়ে।
একটি বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আরিজোনার মারিস্কোপা কাউন্টিতে ক্যাম্পিলো একদিন তাঁর ডিউটি ট্রাকটি নিয়ে থেমেছিলেন একটি পেট্রোল পাম্পে। সেখানেই তিনি দেখতে পান আদ্যোপান্ত নগ্ন অবস্থায় তাঁর গাড়ির দিকেই হেঁটে আসছেন এক যুবতী। এই অবস্থা দেখে তড়িঘড়ি একটি ব্ল্যাঙ্কেট হাতে গাড়ি থেকে নামেন ক্যাম্পিলো। সেই সুযোগেই চট করে গাড়িতে উঠে পড়েন যুবতী এবং বসে পড়েন চালকের সিটে। এর পর ক্যাম্পিলো গাড়িতে উঠতে চাইলে, সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে পালিয়ে যান তিনি।
গোটা ঘটনাটিই ধরা পড়ে ক্যাম্পিলোর বডি-ক্যামেরায়। জানা গিয়েছে, মহিলার নাম লুনা এবং গোটা বিষয়টি নাকি তিনি ঘটিয়েছেন ড্রাগের নেশায় আচ্ছন্ন অবস্থায়। এছাড়া ধরা পড়ার পরে তিনি পুলিশকে এও জানিয়েছেন যে যৌন নিগ্রহের শিকার হয়েছেন তিনি। যদিও লুনাকে ধরতে আরিজোনা পুলিশকে খানিকটা বেগ পেতে হয়েছে। নেশাচ্ছন্ন অবস্থায় প্রায় ১৬০ কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছেন লুনা, ছোটখাট অ্যাক্সিডেন্টও করেছেন। হয়তো সাঙ্ঘাতিক কোনও অভিজ্ঞতার পরে ট্রমা থেকেই গোটা ব্যাপারটি ঘটিয়েছেন লুনা কিন্তু তা হলেও আইনের চোখে কিন্তু তিনিও একজন অপরাধী।

No comments:
Post a Comment