জমজ শিশুর জন্ম নেয়ার কথা এখন আর নতুন না। কিন্তু গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে জন্ম নিয়েছে ভিন্ন আকৃতির এক জমজ শিশু। শিশুটির গলার নিচ থেকে সব অঙ্গ-প্রত্যঙ্গ একই। কিন্তু বিস্ময়কর বিষয় হচ্ছে, শিশুটির মুখ দুটি।
চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের ভিন্ন আকৃতির জমজ শিশুকে বলা হয় ডিপ্রোসোপাস।
জন্মের পর কন্যা শিশুটি নিজে নিঃশ্বাস নিতে পারছিলো না। পরে তা ঠিক হয়েছে। তবে তারা এখনো আশঙ্কামুক্ত নয়। এ জমজ কন্যা শিশুর নাম রাখা হয়েছে ফেইথ এবং হোপ।
চিকিৎসকরা এ শিশুকে গর্ভে থাকা অবস্থায় নষ্ট করে ফেলার পরামর্শ দিয়েছিলো। কিন্তু তার বাবা সাইমন হাওয়াই ও মা রিনি ইয়ং চিকিৎসকের সে পরামর্শে রাজি হননি।
চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের ঘটনা খুবই বিরল। এর আগে সারা বিশ্বে এরকম মাত্র ৩৫ জন শিশু জন্ম নিয়েছে। তবে তাদের কেউই বেঁচে নেই।
সাইমন হাওয়াই জানিয়েছেন, তারা তাদের সন্তানকে বাড়ি নিয়ে যেতে চান এবং তাদের বড় করে তুলতে চান। তাদের কাছে এটি কোনো ধরনের সমস্যা না।
হাউয়াই ও রিনি দম্পতির এর আগে সাত সন্তান রয়েছে। এ জমজ শিশুটি যখন গর্ভে আসে তখন চিকিৎসকরা তাদের বলেছিলো, সমাজের মানুষ খারাপ চোখে দেখবে সুতরাং এটি নষ্ট করে ফেলাই উত্তম হবে। কিন্তু তারা চিকিৎসকের এ প্রস্তাবে রাজি হননি।

No comments:
Post a Comment