চীনের একজন ডগ ব্রিডার জানিয়েছেন তার পালিত দুটি জমজ তিব্বতীয় মাসটিফ কুকুর ছানা ১৮ মিলিয়ন ইয়েনে (৩ মিলিয়ন ডলার) বিক্রি হয়েছে। চীনের এক জমি ব্যবসায়ী কিনে নিয়েছেন কুকুর দুটি। জানা যায় যে এটি এ যাবতকালে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া কুকুর।
রোমশ এই বিশেষ জাতের কুকুর গুলো এখন চীনের ধনীদের জন্য বিলাসিতার বস্তুতে পরিণত হয়েছে। ঝেজিয়াং প্রদেশের একটি 'বিলাসী পোষা পশু' মেলায় কুকুরটি বিক্রি হয়।
কুকুরটির পালক জ্যাং ইয়ুন বলেন, জমজ এই কুকুর জোড়ার মধ্যে সোনালী চুলের কুকুরটি বিক্রি হয়েছে ১২ মিলিয়ন ইয়েনে এবং তার খয়েরী চুলের জমজ ভাইটি বিক্রি হয়েছে ৬ মিলিয়ন ইয়েনে। সোনালী চুলের কুকুরটি লম্বায় ৮০ সেন্টিমিটার এবং এর ওজন ৯০ কেজি। জ্যাং জানান, খাঁটি তিব্বতীয় মাসটিফ খুব দুর্লভ। এ কারণে এর দাম বেশি।
জ্যাং আরো বলেন যে কুকুরটি দেখতে অনেকটা সিংহের মতো। এটি একটানা অনেকক্ষণ চিৎকার করে যেতে পারে এবং এর ধারালো দাঁত দিয়ে মানুষকে কামড়েও দিতে পারে। হিংস্রতাই এই কুকুরের অন্যতম বৈশিষ্ট্য। জ্যাং এর মতে মাসটিফের পূর্বপুরুষদেরকে মধ্য এশিয়া ও তিব্বতের যাযাবর উপজাতি গোষ্ঠীগুলো শিকারের কাজে ব্যবহার করত।

No comments:
Post a Comment