চাঁদনী পূর্ব মেদিনীপুর :বৃষ্টির জল নালা কেটে বের করা কে কেন্দ্র করে দুই জা এর সংঘর্ষ।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার বেতামহেশপুর গ্রামে।
স্থানীয় সূত্রের খবর, এগরা থানার বেতামহেশপুর গ্রামে বৃষ্টির জল নালা কেটে বের করা কে কেন্দ্র করে দুই জা এর মধ্যে সংঘর্ষ বাঁধে।বড় জা সুজাতা বেরা ছোট জা বেবি বেরা কে বেধড়ক মারধর করে কান কেটে দেয় ।ছোট জা গর্ভবতী হওয়া সত্বেও কান কাটে পেটে ও লাথি মারে বলে অভিযোগ।বেবি বেরার কানে সাতটি সেলাই পরেছে। এই ঘটনায় আহত বেবি বেরা বড় জা এর বিরুদ্ধে এগরা থানায় অভিযোগ দায়ের করেছে।এগরা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

No comments:
Post a Comment