কুলটি থানার সীতারামপুর ফাঁড়ির অন্তর্গত স্টেশন সংলগ্ন এলাকায় এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ৷সোমবার রাতে ওই অঞ্চলে বসবাসকারি বাবলু প্রামানিকের (৩২)স্ত্রী বুলবুল প্রামানিক(২৬) গলায় দড়ি নিয়ে আত্মহত্যা ৷যদিও বুলবুল এর বাবা দীনেশ হাজামের বক্তব্য ,২০১২সালে বোকারোর খুঁটরি অঞ্চল থেকে সীতারামপুর নিবাসী গিরিশ প্রামানিকের বড় ছেলে বাবলু প্রামানিক(৩২)এর সাথে তার মেয়ের বিয়ে দেওয়া হয় ৷বিয়ের সময় যৌতুক হিসাবে একটি আংটি কম দেওয়ার ফলে বিয়ের পর থেকে মেয়ের শ্বশুর বাড়িতে অশান্তি লেগে থাকতো ৷সোমবারেও সকাল থেকে মেয়ে বুলবল বারবার ফোন করে আসার জন্য অনুরোধ করে ৷কিন্তু বেসরকারি সংস্থার কাজে ছুটি পাওয়ার সমস্যা জানিয়ে আগামী দশ তারিখ মেয়ের বাবা দীনেশ হাজাম আসার কথা জানান ৷
এরপরেই রাতের বেলা আসানসোল পুলিশের কাছ থেকে তারা খবর পান ৷যদিও জামাই বাবলুর বক্তব্য,বাড়িতে মা গৌরী দেবীর সাথে অশান্তি করে গলায় দড়ি নেয় বউ ৷তারা জানলা দিয়ে দেখতে পেয়ে,ঘরের দরজা ভেঙে উদ্ধার করে সাথে সাথে জেলা হাসপাতালে নিয়ে আসে ৷চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন ৷এবং দেহ ময়না তদন্তের জন্যে পাঠান ৷শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়ের বাবা দীনেশ হাজামের অভিযোগের ভিত্তিতে পুলিশ জামাই বাবলু ও তার মা গৌরী দেবীকে আটক করেছে ৷


No comments:
Post a Comment