ছবি: বিভাস লোধ
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বুধবার যাত্রা শুরুর এক দিনের মধ্যেই সাফল্য পেতে শুরু করেছে কলকাতা পুলিশের প্রমীলা বাহিনী দ্যা উইনার্স। শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর থেকে ৬ যুবককে হাতেনাতে গ্রেফতার করল টিম উইনার্স। বেড়াতে আসা মহিলাদের নানাভাবে অশালীন কটুক্তি করছিল অভিযুক্তরা। টহল দেওয়ার সময় ঘটনাটি দেখতে পেয়ে ৬ যুবককে পাকড়াও করা হয়।

No comments:
Post a Comment