খুন করে মাংস বারবিকিউ বানিয়ে আপ্যায়ন করতেন এই নারী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 16 July 2018

খুন করে মাংস বারবিকিউ বানিয়ে আপ্যায়ন করতেন এই নারী!



প্রথমে প্রেম-ভালোবাসা, এরপর রোমান্স, তারপর বিয়ে, অতঃপর তাকে খুন করা- এটাই ছিল আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর নারী সিরিয়াল কিলারের রুটিন।
সম্প্রতি ওই নারী কিলারের বিষয়ে বেশ কিছু তথ্য-উপাত্ত পেয়েছে মার্কিন পুলিশ। ওই নারী সম্পর্কে এটাও জানা গেছে তিনি নাকি খুন করে মৃতদেহের মাংস বারবিকিউ করে পরিবেশন করেছিলেন।
আমেরিকার কেলি কোচরান নামে ওই নারীর বিরুদ্ধে প্রথমে তার স্বামী ও বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ পাওয়া যায়। এরপর পুলিশ অনুসন্ধান করে জানতে পারে শুধুমাত্র এই দু’জনই নয়, অন্তত আরো নয়জনকে খুন করেছেন সিরিয়াল কিলার কেলি।
যদি মার্কিন যুক্তরাষ্ট্র পুলিশের তথ্যগুলো সত্য প্রমাণিত হয়, তাহলে কেলি কোচরান-ই হতে যাচ্ছেন আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর নারী সিরিয়াল কিলার।
ওই নারীর এ ভয়ঙ্কর খুনের কথা স্বীকার করেছেন তার ভাইও।
কেলির ভাই জানিয়েছেন, খুন করে একজনের মাংস বারবিকিউ বানিয়েছিলেন কেলি। এরপর তা দিয়ে প্রতিবেশীদের আপ্যায়ন করেছিলেন বলেও জানান তিনি।
সম্প্রতি ওই নারীর ভয়ঙ্কর খুনের তথ্যগুলো নিয়ে একটি ভিডিওচিত্র বানানো হয়েছে। ‘ডেড নর্থ’ নামে সে তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়েছেন তার পরিবারের সদস্যরাও।
ওই তথ্যচিত্রে দেখা যায়, আয়রন রিভার পুলিশের প্রধান লরা ফ্রিজ্জো একজনের হারিয়ে যাওয়ার অনুসন্ধান করতে গিয়ে কিভাবে এই ভয়ঙ্কর নারী সিরিয়াল কিলারের সন্ধান পান।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের এ নারীর বিরুদ্ধে স্বামী ও বয়ফ্রেন্ডকে প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে হত্যার দায়ে ৬৫ বছরের জেল দেয়া হয়েছে আগেই। তবে তিনি আরো কয়েকটি রাজ্যে এমন অপকর্ম করে বেড়িয়েছেন বলেও জানা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad