ফোন রিসিভ করেনি প্রেমিক, সেই অভিমানে ‘৩ তলা বিল্ডিং’ থেকে লাফ প্রেমিকার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 July 2018

ফোন রিসিভ করেনি প্রেমিক, সেই অভিমানে ‘৩ তলা বিল্ডিং’ থেকে লাফ প্রেমিকার




প্রেমিকের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন প্রেমিকা। প্রেমিককে ফোন দেওয়ার পর ফোন রিসিভ না করার জেরে ভারতে ২৫ বছর বয়সী এক তরুনী ৩ তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করা ওই নারীর সঙ্গে থাকা একটি সুইসাইড নোট থেকে এ তথ্য জানা যায়। শনিবার বিকেলে উত্তর প্রদেশের নয়ডা শহরের দ্য গ্রেট ইন্ডিয়া প্লেস মলের ৩৮-এ সেক্টরে এ ঘটনাটি ঘটে।
লাফ দেওয়ার পর মলের সিকিউরিটি ম্যানেজমেন্টের কর্মীরা আহতাবস্থায় তরুনীকে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাফ দেওয়ার আগে ওই তরুনীকে চলন্ত সিঁড়ির পাশে ঘন্টাখানেক বসে থাকতে দেখা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad