বিশ্বকাপ ট্রফির দাম কত? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 July 2018

বিশ্বকাপ ট্রফির দাম কত?





রাশিয়ার মস্কো এখন বিশ্বকাপের শহর। এর সঙ্গে চলছে সারা বিশ্বে বিশ্বকাপ উন্মাদনা। ইতিমধ্যে শেষ হয়েছে প্রথম ও দ্বিতীয় পর্ব। এখন শুরু আট দলের কোয়ার্টার ফাইনাল। কে হবে এবার চ্যাম্পিয়ান, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি। এটা নিয়ে তৈরি হয়েছে সারা বিশ্বের কোটি কোটি দর্শকের আগ্রহ ও আলোচনা সমালোচনার ঝড়। চ্যাম্পিয়ন হলে দলকে দেয়া হয় একটি ট্রফি। আর বিশ্বকাপ ট্রফির তো রয়েছে আলাদা মর্যাদা। কিন্তু আমরা কি জানি চ্যাম্পিয়ানদের হতে তুলে দেয়া বিশ্বকাপ ট্রফির দাম কত?
বিশ্বকাপের বর্তমান ট্রফির নকশা করেন ইতালিয়ান ভাস্কর সিলভিও গাজ্জানিকা। ১৯৭০ সালে ব্রাজিল ৩য় বারের মতো ট্রফি জিতে জুলেরিমে ট্রফিটি স্থায়ী করে নেয়। তখন প্রয়োজন পড়ে আরেকটি ট্রফির। ১৯৭১ সালে গাজ্জানিকা বর্তমানের নকশায় নতুন করে তৈরি করেন এই ট্রফি। তৎকালীন সময়ে এর পেছনে খরচ হয়েছিলো ৫০ হাজার মার্কিন ডলার। কিন্তু সময়ের সাথে মহিমা বেড়েছে এই ট্রফির। বেড়েছে এর আর্থিক মূল্য।
বর্তমানে বিশ্বকাপের স্বর্ণালী ট্রফিটির আর্থিক মূল্য প্রায় ১ কোটি মার্কিন ডলার। এই দামের সোনা দিয়ে দুই জন মানুষকে আগাগোরা মুড়ে দেবার পরেও কিছু সোনা বাকি থাকবে। একটি ম্যালাকাইট ভিত্তির উপর এই ট্রফিটি নির্মিত।
এর উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার ও ওজন ৬.১ কেজি। এতে ১৮ ক্যারেটের ৫ কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে। এর ম্যালাকাইটে তৈরি ভিত্তিমঞ্চের উচ্চতা ১৩ সেন্টিমিটার। বর্তমান বাজারদর অনুযায়ী ট্রফিটির শুধু আর্থিকমূল্যই দেড় লাখ মার্কিন ডলার।
তবে এই ট্রফিটির আর্থিক মূল্যের বাহিরেও মূল্য রয়েছে। সব মিলিয়ে যা ১ কোটি ডলারের কম নয়। ১৯৭৪ সালে প্রথমবার প্রবর্তনের পর জয় করে নেয় পশ্চিম জার্মানি।
এই ট্রফিটি সর্বাধিক তিনবার জিতেছে জার্মানি। আর্জেন্টিনা, ইতালি আর ব্রাজিল জিতেছে দুইবার করে। স্পেন ও ফ্রান্স জিতেছে ১ বার। এবারের রাশিয়া বিশ্বকাপে মোট আর্থিক পুরস্কার দেয়া হবে ৪০০মিলিয়ন ডলারের। এর মধ্যে যে দল চ্যম্পিয়ন হবে তারা পাবে ৩৮ মিলিয়ন ডলার।

No comments:

Post a Comment

Post Top Ad