আলিয়ার ফটোগ্রাফার যখন রণবীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 July 2018

আলিয়ার ফটোগ্রাফার যখন রণবীর

আলিয়ার ফটোগ্রাফার রণবীর
মুম্বাই, ২৬ জুলাই- ‘ওয়েক আপ সিড’ সিনেমায় একজন ফটোগ্রাফারের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর। ধনী পরিবারের উচ্ছন্নে যাওয়া এক ছেলের ভূমিকায় দেখা যায় তাকে। তবে শেষ পর্যন্ত শখের ক্যামেরা তার জীবন চলার পথ বদলে দেয়।
একটি ম্যাগাজিনের ফটোগ্রাফার হিসেবে কাজ করে বেশ খ্যাতি অর্জন করেন। এবার প্রেমিকা আলিয়া ভাটের ছবি তুলে দিলেন রণবীর। তাদের প্রেম নিয়ে বর্তমানে বেশ আলোচনা চলছে বলিউডে। এখন বুলগেরিয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং করছেন আলিয়া-রণবীর।
সেখান থেকে আলিয়া সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, এক বন্ধুর সঙ্গে জানালার দিকে ফিরে শহর দেখছেন আলিয়া। আর ছবির ক্যাপশনে ফটো ক্রেডিট দেয়া হয়েছে আরকে অর্থাৎ রণবীর কাপুরকে। ছবিতে আলিয়ার সঙ্গে আছেন, তার বেস্ট ফ্রেন্ড আকাঙ্খা রঞ্জন কাপুর।
ব্রহ্মাস্ত্র পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। রণবীর-আলিয়া ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা ও মৌনী রায়। জানা গেছে, আগামী বছর ১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক খবরে জানা গেছে, মূলত রণবীরের মা ক্যাটরিনাকে পছন্দ করতেন না বলেই তাদের সম্পর্ক ভেঙে যায়। অন্যদিকে দীপিকাও এই নায়কের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। কারণ তার সঙ্গে সম্পর্ক রেখেও ক্যাটরিনার প্রেমে জড়িয়ে পড়েন রণবীর।
তবে আলিয়াকে নাকি রণবীরের পরিবারের সবারই পছন্দ। আর তাইতো তাদের সম্পর্ক শেষ পর্যন্ত বিয়ের দিকে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad