২৫ দিনের বাচ্চার গলায় কলমের হেড, ইরেজার, পয়সা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

২৫ দিনের বাচ্চার গলায় কলমের হেড, ইরেজার, পয়সা



ভারতে মাত্র ২৫ দিনের বাচ্চার খাদ্যনালীতে কলমের ঢাকনা, ইরেজার, কয়েন পাওয়া গেছে। এত ছোট শিশুর খাদ্যনালীতে কিভাবে এসব জিনিস গেলো তা নিয়ে এখন রহস্য তৈরি হয়েছে।

এরইমধ্যে অস্ত্রোপচার করে শিশুটির খাদ্যনালী থেকে এসব জিনিস বের করে এনেছেন কেরালার সরকারি মেডিকেল কলেজের চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট ও প্রচণ্ড জ্বরে আক্রান্ত বাচ্চাটিকে সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয়। এসময় বাচ্চাটি দুধও মুখে তুলতে চাইছিল না বলে জানান তার মা। যদিও প্রাথমিক পরীক্ষা করে চিকিৎসকরা সন্দেহজনক কিছুই পাননি। কিন্তু এক্স রে, স্ক্যান করে ধরা পড়ে খাদ্যনালীতে আটকে রয়েছে কয়েন, কলমের ঢাকনা।

ভিডিও এন্ডোস্কপি করে সেগুলি বের করে আনেন শিশু-সার্জারি বিভাগের প্রধান ডা. এম কে অজয়কুমারের নেতৃত্বাধীন চিকিত্সকদের একটি দল। বাচ্চাটি এখন নিউমোনিয়ায় ভুগছে। তবে ধীরে ধীরে শিশুটি সুস্থ হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

No comments:

Post a Comment

Post Top Ad