রামকৃষ্ণ মিশনের কাছে রাজ্যে দক্ষ ক্রীড়াবিদ তৈরির আবেদন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসের। পরিকাঠামোগত সমস্ত সহযোগীতার আশ্বাস দিয়েছেন তিনি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের হীরক জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত স্বর্গীয় অরুণ দাস মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলার অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন তিনি। জুলাই মাসের ৭ তারিখ থেকে মোট ১৬টি স্কুলকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হল। ফুটবলারদের উৎসাহ দিতে মাঠে বল নিয়ে নামেন মন্ত্রী অরুপ বিশ্বাস। তীর্থপতি ইন্সটিটিউশন ও চৌভাগা হাইস্কুলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।চৌভাগা হাই স্কুল ২ গোল এ জিতল।

No comments:
Post a Comment