কাকতাড়ুয়া নয়,বোল্ড সানি লিওনের পোস্টার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 July 2018

কাকতাড়ুয়া নয়,বোল্ড সানি লিওনের পোস্টার

কাকতাড়ুয়া নয়, সানি লিয়নের পোস্টার, পড়শিদের ‘কুনজর’ থেকে খেত বাঁচাতে অভিনব পন্থা
শস্যে ভরা সবুজ খেতের মধ্যে হঠাৎ তাল কেটে যায় একটি পোস্টারে। সেখানে দাঁড়িয়ে আছেন লাল বিকিনি পরিহিতা লাস্যময়ী সানি লিয়ন। এই কাণ্ডটি ঘটিয়েছেন অন্ধ্রপ্রদেশের নেলোরের এক কৃষক। যে কারণে তিনি এই পোস্টার টাঙিয়েছেন, সেই উদ্দেশ্য এক্কেবারে সফল বলে দাবি করেছেন তিনি।
নেলোরের বান্ডা কিন্ডি পাল্লে গ্রামের চেঞ্চু রেড্ডি কিন্তু আদৌ সানি লিয়নের ভক্ত নন। তবুও কেন তাঁর পোস্টার লাগিয়েছেন তিনি? তাঁর দাবি, এর ফলে তাঁর কৃষিজমিতে ফলানো বাঁধাকপি এবং ফুলকপির দিকে কুনজর দিতে পারে না পড়শিরা।
তিনি বলেন, “এই বছর দশ একর জমিতে খুব ভালো চাষ হয়েছে। কিন্তু এর ফলে আমি এবং আমার খেত পড়শি এবং পথচারীদের কুনজরে পড়ে গিয়েছে। সবাই কেমন একটা কুনজর দেয় আমার খেতের দিকে। খেত থেকে তাদের কুনজর এড়ানোর জন্যই এই পোস্টার দিতে বাধ্য হয়েছি।”

পোস্টারে তেলুগুতে একটি লাইন লিখেছেন তিনি, “ওরে, নান্নু চুসি এদাভাকুরা”, যার মানে, “আমার জন্য কেঁদো না, আমাকে হিংসাও করো না।”
চেঞ্চুর দাবি, এই পোস্টারের পর থেকেই পড়শিদের যাবতীয় নজর তাঁর খেতের বদলে চলে গিয়েছে সানি লিয়নের দিকে। তিনি বলেন, “এই চালটা কাজে দিয়েছে। কেউ এখন আর আমাদের খেতের দিকে নজর দিচ্ছে না।” এমনিতে ‘কুনজর’ এড়ানোর জন্য গ্রামের খেতে সাধারণত কাকতাড়ুয়াদের ব্যবহার করা হয়, সেখানে চেঞ্চুর এই কীর্তি যথেষ্ট অভিনব।

No comments:

Post a Comment

Post Top Ad