বরের নাচ পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দিলেন কনে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 July 2018

বরের নাচ পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দিলেন কনে!

বরের নাচ পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দিলেন কনে!
শাহজাহানপুর, ০১ জুলাই - বিয়ের মণ্ডপে এসে বরের ‘নাগিন ড্যান্স’ এর কারণে কনের বিয়ে ভেঙ্গে দেয়ার ঘটনা সমাজে সচরাচর দেখা যায় না। এটি শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনটাই ঘটেছে ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুরে। দুই পরিবারই শাহজাহানপুরে থাকে।
জানা গেছে, বহুদিন আগে থেকেই ২৩ বছরের প্রিয়াঙ্কা ত্রিপাঠির সঙ্গে অনুভব মিশ্রের বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। এমনকি তাদের মধ্যে উপহার আদান-প্রদান ও আচার-অনুষ্ঠানও সম্পন্ন হয়ে গিয়েছিল। বাকি ছিল কেবল বিয়ের অনুষ্ঠানটিই। কিন্তু সেদিনই ঘটে গেল বিপত্তি।
অনুষ্ঠানের দিন বর আসার পরেই নাগিন গান বাজতে থাকে মাইকে। তখনই সবাইকে অবাক করে নাচ শুরু করে দেন অনুভব মিশ্র। বন্ধুরাও টাকা ছড়িয়ে সমান তালে তাকে উৎসাহ দিতে থাকে।
ওই সময় অনুভব মদ্যপ অবস্থায় ছিল। নেশার ঘোরেই এ কাণ্ড করে বসে। এরপরেই আর সহ্য করতে পারেননি প্রিয়াঙ্কা। জানিয়ে দেন, মদ্যপ কাউকে বিয়ে করা তার পক্ষে অসম্ভব। কনের সিদ্ধান্তকে সমর্থন জানায় তার বাড়ির লোক এবং আত্মীয় পরিজনেরা।
এরপর বরপক্ষ থেকে বিয়ের জন্য প্রিয়াঙ্কাকে প্রথমে অনুরোধ ও পরে শাসানো শুরু হয়। কিন্তু কোনো কিছুই প্রিয়াঙ্কার সিদ্ধান্তকে টলাতে পারেনি। সাবধানতার খাতিরে এরপরে পুলিশেও খবর দেয়া হয়। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ফিরে যেতে হয় বরপক্ষকে।
এর পরদিন অন্য একটি ছেলেকে বিয়ে করে নেন প্রিয়াঙ্কা। ঘটনা জানাজানি হতেই অনেকে প্রিয়াঙ্কার প্রশংসা করেছেন। তবে বরপক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad