বাড়ি কিনলে মহিলা ফ্রি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

বাড়ি কিনলে মহিলা ফ্রি!

বাড়ি কিনলে নারী ফ্রি , ভাবছেন এ আবার কি ৷ বিভিন্ন সময়েই বিল্ডাররা বাড়ি বিক্রির জন্য বিভিন্ন রকমের অফার দেন ৷ কোথাও বলা থাকে বাড়ি বুক করুন আর এত শতাংশ ছাড় পান ৷ কখনও থাকে বাড়ি বুক করুন গোল্ড কয়েন পান ৷ কখনও আবার খুব কপাল জোড় হলে এই অফারও থাকে বাড়ি কিনলে পার্কিং প্লেস ফ্রি ৷ তবে বাড়ি কিনলে নারী ফ্রি এ আবার কেমন প্রস্তাব ৷
নারী অধিকার রক্ষা -র সঙ্গে যুক্তরা এটাকে মহিলাদের সম্মানের পক্ষে হানিকারকও ভাবতে পারেন ৷ কিন্তু অদ্ভুত ভাবে এক মহিলাই এই বিজ্ঞাপন দিয়েছেন ৷
এই বিজ্ঞাপন অবশ্য ভারতের কোনও রিয়াল এস্টেট কোম্পানির নয় ৷ ইন্দোনেশিয়ার এক ভদ্রমহিলা নিজের বাড়ি বিক্রির জন্য এই বিজ্ঞাপন দিয়েছিলেন ৷ বছর চল্লিশের মহিলা নিজের বাড়ি বিক্রি-র জন্য এই বিজ্ঞাপন দিয়েছিলেন ৷ তাই বাড়ির সঙ্গে নারী অফারের নারীটি তিনি নিজেই ৷
জাভা দ্বীপে ৭৫ হাজার ডলারের বিনিময়ে বাড়িটি পাওয়া যেত ৷ ৪০ বছরের উইনা লিয়া বিধবা এবং এক স্যালোঁ-র মালকিন ৷ তিনি রীতিমতো সাংবাদিক সম্মেৃলন করে নিজের এই বাড়ি সহ নারীর অফারটি দিয়েছিলেন ৷

No comments:

Post a Comment

Post Top Ad