উটের কথাই সত্যি হল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 July 2018

উটের কথাই সত্যি হল!


রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স-বেলজিয়াম মুখোমুখি হওয়ার আগেই উট শাহীন ভবিষ্যদ্বাণী করেছিল বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে চলে যাবে ফ্রান্স। অবশেষে উটের ভবিষ্যদ্বাণী সত্যি হলো।
মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গে বেলজিয়াকে ১-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে ফাইনালে উঠে যায় ফ্রান্স। বিশ্বচ্যাম্পিয়নরা আরও একটি বিশ্বকাপ জয়ের দ্বার প্রান্তে। যদিও এর আগে উট শাহীনের করা ভবিষ্যদ্বাণী বাস্তবে পরিণত হয়েছে। নকআউট পর্বে আর্জেন্টিনা এবং ফ্রান্স খেলতে নামার আগেই উট ভবিষ্যদ্বাণী করেছিল আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে ফ্রান্স। আর সেটাই হয়েছিল।
ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এর আগেও নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটিতে উট শাহীন ভবিষ্যদ্বাণী করেছিলো জিতবে আর্জেন্টিনা, আর তাই হয়েছিল। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে লিওনেল মেসিরা।

No comments:

Post a Comment

Post Top Ad