যে কারনে চন্দননগর থানায় হিন্দু জাগরন মঞ্চের নেতা কর্মীরা ভিড় জমাল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 July 2018

যে কারনে চন্দননগর থানায় হিন্দু জাগরন মঞ্চের নেতা কর্মীরা ভিড় জমাল!


চন্দননগর থানার কাটাপুকুরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনায় উত্তেজনা ছড়াল। শনিবার ভোরবেলায় গৌতম রক্ষীত নামে এক হিন্দু জাগরন মঞ্চের কর্মীকে তার বাড়ি থেকে আটক করে চন্দননগর কমিশনারেটের পুলিশ। এদিন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে হিন্দু জাগরন মঞ্চের কার্যকর্তারা চন্দননগর থানার সামনে জরো হয়।

পাশাপাশি ওই কর্মীর মুক্তির দাবী জানাতে থাকেন। এই ঘটনায় পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশ সাফ জানিয়ে দেয়, আমরা কিছু জিজ্ঞাসাবাদ কড়ার জন্য তাকে নিয়ে এসেছি। এরপর তাকে মুক্তি দেওয়া হয়। গৌতম বাবুর মুক্তির পর তাকে নিয়ে হিন্দু জাগরন মঞ্চের লোকজন চন্দননগরে স্ট্যান্ডে একটি মিছিল করেন। পাশাপাশি হিন্দু জাগরন মঞ্চের নেতা কর্মীরা সাফ জানিয়ে দিয়ে বলেন, অকারনে আমাদের কর্মীদের ফের যদি এই রকম হেনস্থা শিকার হতে হয়। তবে হিন্দু জাগরন মঞ্চের কর্মীরা আগামী দিনে চন্দননগরে বুকে বৃহত্তর আন্দলনে নামবে।

No comments:

Post a Comment

Post Top Ad