ওই কিশোরীর করা FIR থেকে জানা গেছে, ২০১৭ সালের ডিসেম্বরে তাকে প্রথম ধর্ষণ করে এক সহপাঠী। এরপর তাকে ব্ল্যাকমেল করে শুরু হয় বারবার ধর্ষণ। তার সঙ্গে যোগ দেয় চার থেকে পাঁচজন ছাত্র। সেই সঙ্গে যোগ দেন স্কুলের প্রিন্সিপাল ও দু'জন শিক্ষকও। পরে নাকি সংখ্যাটা বেড়ে হয় ১৮-তে। এই যন্ত্রণাদায়ক সময়ে তার বাবা জেলে ছিল। এরপর বাবা ছাড়া পাওয়ার পর থানায় অভিযোগ দায়ের করে সে। ঘটনার তদন্তে নামে ছাপরা একমা থানার পুলিশ। অভিযুক্ত প্রিন্সিপাল, এক শিক্ষক ও দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিশোরীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তদন্তের জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।
Post Top Ad
Saturday, 7 July 2018
ব্রেকিংঃ স্কুলে সাত মাস ধরে গণধর্ষণ!
Tags
# National
About Breaking Bangla Desk
National
Labels:
National
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment