দেশের ‘টয়লেট’ দেখতে একশো কোটি টাকা দিল বিদেশীরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 July 2018

দেশের ‘টয়লেট’ দেখতে একশো কোটি টাকা দিল বিদেশীরা


চীনা পণ্যের প্রভাব ভারতের বাজারে দিন দিন বাড়ছে। কিন্তু চীনের বাজারেও যে কিছু ক্ষেত্রে ভারত এগিয়ে যাচ্ছে তা বিশেষ এক ‘টয়লেট’ দিয়েই প্রমাণিত হয়েছে।
চীনে আধিপত্য বিস্তারকারী সেই পণ্যটি হচ্ছে ভারতীয় সিনেমা। গত ৮ জুন ‘টয়লেট: এক প্রেম কথা’ রিলিজ হয় চীনে। মাত্র এক মাসে ছবিটি দেখতে চীনারা ব্যয় করেছে ১৪ দশমিক ২ মার্কিন ডলার বা ভারতীয় অর্থমূল্যে ৯৭ দশমিক ৮ কোটি টাকা। বাংলাদেশের যা ১০০ কোটির বেশি।অক্ষয় কুমার ও ভূমি পেডনেকর অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ভারতের বাজারে ২০১৭ রিলিজ হয়। ১৮ কোটি টাকা বাজেটের এই বলিউড কমেডি ইতিমধ্যেই ঘরে তুলেছে ৩১১ দশমিক ৫ কোটি টাকা।
চীনের আয় তাকে একেবারে তুঙ্গে তুলে দিল বলেই ধারণা করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতেও ‘টয়লেট..’ আশানুরূপ ব্যবসা করতে পেরেছে। চীনে প্রথম সপ্তাহেই এই ছবি বিপুল ভাবে আদৃত হয়।

No comments:

Post a Comment

Post Top Ad