কাউন্সিলর ঘিরে বিক্ষোভ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 July 2018

কাউন্সিলর ঘিরে বিক্ষোভ!


আসানসোল পুরসভার ১০১ নম্বর ওয়ার্ড তথা সাঁকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত শীতলপুর শিব মন্দির এলাকায় স্থানীয় কাউন্সিলার কৃষ্ণা মাঝির কার্যালয়ে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ৷ তাদের দাবি , এলাকার অধিবাসীরা পুরসভার পরিষেবা থেকে বঞ্চিত ৷ পুরমাতা এলাকার কোনো খবর রাখেনা ৷তাকে কোনো কাজে ডাকলে পাওয়া যায়না , এমনকি প্রয়োজনে সই সাবুদের দরকার হলেও তাকে পাওয়া যায়না ৷ ফলে স্থানীয়রা বিপিএল আওতাভুক্ত হলেও প্রয়োজনীয় রেশন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত ৷ শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে এলাকায় সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ পৌঁছায় ৷ একই সাথে এলাকায় উপস্থিত হন স্থানীয় বিধায়ক ঊজ্জ্বল চ্যাটার্জী ৷তিনি স্থানীয়দের অভিযোগ শুনে তাদের আশ্বস্ত করেন, একই সাথে কলকাতায় বিধান সভা কেন্দ্রিক কাজ সেরে ফিরে এসে স্থানীয়দের অভিযোগগুলি মেটানোর চেষ্টা করবেন ৷ এরপরেই বিক্ষোভ উঠে যায় ৷

No comments:

Post a Comment

Post Top Ad