ভাব জমিয়ে সাইবার ক্রাইম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 July 2018

ভাব জমিয়ে সাইবার ক্রাইম


ভাব জমিয়ে সাইবার ক্রাইম। অনুজ কুমার গুপ্তা(৩৭)নামে এক যুবক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাম বদলে মোবাইল দোকানদারদের সঙ্গে ভাব জমিয়ে ভালো বাসা অর্জন করে দোকান মালিক এর থেকে অন্যের নামে সিম নিয়ে ব্যবহার করে লাখ টাকার জালিয়াতি করে মুম্বাই পুলিশ এর সাইবার ক্রাইম দমন শাখার  হাতে ধরা পড়লো মহেশতলার মুখার্জী গেট এলাকা থেকে। মুম্বাই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ৪২0/৪0৬ ধারায় মামলা দায়ের করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সোমবার  মহেশতলা থানা থেকে নিয়ে গিয়ে আলীপুর কোর্টে তোলা হবে।

জানা গেছে, অনুজ কুমার গুপ্তা, নাম বললেও এটাই যে তার আসল নাম সেটা নিয়ে সন্দেহ আছে, এই ব্যক্তি মূলত ফোন করে অ্যাকাউন্টে নম্বর বা এটিএম এর পিন পরিবর্তন করার কথা বলে নম্বর জানার চেষ্টা করতো। তার পরেই অনলাইনে টাকা তছরূপ করত। মুম্বাইয়ের এক ব্যবসায়ীর অভিযোগ এর ভিত্তিতেই এই মামলাটি করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad