৩৫ বছরেও নখ কাটেননি ইনি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 July 2018

৩৫ বছরেও নখ কাটেননি ইনি

৩৫ বছরেও নখ কাটেননি লু
ভিয়েতনামের ৫৮ বছর বয়সী রাজমিস্ত্রি লু কং হুয়েন ৩৫ বছরেও তার নখ কাটেননি। ফলে বর্তমানে তার দুই হাতের নখ ৫৫ সেন্টিমিটার হয়েছে।
লু তার সাধের নখ ভেঙে যাওয়ার ভয়ে সব সময় চামচ দিয়ে খাবার খান। এছাড়া বৃষ্টি এলে কিংবা গোসলে যাওয়ার আগে নখগুলি তিনি ভালভাবে প্লাস্টিকে মুড়ে নেন। পাশাপাশি তিনি গোসলও করেন খুব কম। কেননা একটু ভিজে গেলেই যে নখের আয়ু কমে যাবে।     
এদিকে তার আশেপাশের অনেকেই নখ নিয়ে মজা করলেও সে তা কানে নেন না। তবে এই লম্বা নখ নিয়ে তার স্ত্রী সবচেয়ে বেশি বিরক্ত। প্রতিদিন স্বামীকে পরিয়ে দিতে হয় জামা কাপড়। পাশাপাশি লির ও ঘোর আপত্তি রয়েছে স্ত্রীর সঙ্গে এক বিছানাতে ঘুমানো নিয়ে।

লু পেশায় একজন রাজমিস্ত্রি হলেও তিনি বাড়িঘরও রঙ করে থাকেন।
লু নিজের নখের বিষয়ে বলেন, নখ বাড়ানোর থেকেও বড় কথা হলো যত্ন নেয়া। একবার তো আমাকে একজন মোটা টাকাও অফার করেছিলেন নখ কেটে ফেলতে। আমি হেসে উড়িয়ে দিয়েছি তবে নখ কাটিনি।

No comments:

Post a Comment

Post Top Ad