জানেন সলমন খানের দৈনিক খাবারের খরচ কত? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 July 2018

জানেন সলমন খানের দৈনিক খাবারের খরচ কত?

সালমান খানের দৈনিক খাবার খরচ জানলে অবাক হবেন!
বলিউডের তারকা সালমান খান। নিজের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বহু ব্লকবাস্টার সিনেমা। সলমনের ছবি মানেই সুপার-ডুপার হিট। সর্বশেষ মুক্তি পেয়েছে ‘রেস থ্রী’ নামের সিনেমা। যা ইতিমধ্যেই ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে।
নিখুঁত অভিনয়ের পাশাপাশি শারিরীক ভাবে সলমন খান অত্যন্ত পারফেক্ট। পেটানো বডিতে আকর্ষনীয় সলমন খান নিজের শারিরীক অবস্থা ঠিক রাখতে নিয়ন্ত্রনে রেখেছেন খাদ্যাবাস।
ভাজা-পোড়া একদম মুখেই তুলেন না এই তারকা। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে তার দিন শুরু লেবু ও মধু মিশ্রিত শরবত দিয়ে।
সালমানের সকালের নাশতায় শর্করার সঙ্গে উচ্চ ক্যালরিযুক্ত খাবার গ্রহণ করেন, যেখানে অন্তত বাদামি রুটির সঙ্গে চারটি ডিম থাকে। দক্ষিন ভারতীয় খাবারে লাঞ্চ করে থাকেন কিনি। এসময় গ্রীল করা মাছের সঙ্গে সালাদ, সেদ্ধ সবজিও খেয়ে থাকেন এ তারকা।
রাতের খাবারে তিনি মুরগীর মাংস, সালাদ খেয়ে থাকেন। এছাড়া সপ্তাহে অন্তত চারদিন তিনি ফলমুল খান দুপুরের খাবারে।
এসব খাবারের পিছনে প্রতিদিন সালমানের খরচ হয় ৮ হাজার রুপি।

No comments:

Post a Comment

Post Top Ad