সমস্ত দূরপাল্লার ট্রেনে কিচেনে ক্যামেরা লাগানোর প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। খাবারের গুণমান নিয়ে অভিযোগ উঠলে খতিয়ে দেখা হবে। রেলে খাবারের গুণমান নিয়ে অভিযোগ প্রসঙ্গে এমন মত জানালেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। সোমবার কলকাতায় বিজেপির এক অনুষ্ঠানে এসে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী। তিনি বলেন রেল ক্যাটারিং এর কর্মীদের থেকে খাবার নিলে বিল চাইবেন, না দিলে পয়সা দেবেন না। আমি নির্দেশ দিয়েছি বিল দেওয়ার জন্য। ছোট শিল্প উদ্যোগপতিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মিলিত হন পীযুষ গোয়েল। তাঁর দাবি, রেলে সবচেয়ে বেশি বিনিয়োগ মোদি সরকার এর সময় হয়েছে। ১লক্ষ ৪৮ হাজার কোটি টাকা। আগের সরকার রেল বাজেট নিয়ে রাজনীতি করতো। রেলে রাজনীতিকরণ বন্ধ করেছে মোদি সরকার। রেলমন্ত্রী বলেন, আগে ট্র্যাক ঘোষণা করা হতো। কিন্তু বছর পেরিয়ে গেলেও সেই ট্র্যাক তৈরি হতো না। রেল ট্র্যাক নেই, নতুন ট্রেন ঘোষণা করে দেওয়া হতো। বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি লোকসানে চলা সংস্থা। তাকে পুনরুজ্জীবন এর বিষয়ে কেন্দ্রীয় সরকার যে উৎসাহী নয় সেটা এদিন স্পষ্ট ইঙ্গিত দেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। ব্যাবসায়ীদের প্রস্তাব মেনে জিএসটি সংক্রান্ত সব নোটিস সব আঞ্চলিক ভাষায় দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরের অধিকারীদের নির্দেশ দিয়েছেন পীযুষ গোয়েল। জিএসটি নিয়ে বিভিন্ন সমস্যার কথা এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে বলেন ছোট ব্যাবসায়ীরা।

No comments:
Post a Comment