এই বাবার গর্ভে জন্মালো ফুটফুটে কন্যা সন্তান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 July 2018

এই বাবার গর্ভে জন্মালো ফুটফুটে কন্যা সন্তান!

এই বাবার গর্ভে জন্মালো ফুটফুটে কন্যা সন্তান!
ওয়াশিংটন, ০৮ জুলাই- প্রেগন্যান্ট এই বাবা জন্ম দিলেন এক ফুটফুটে কন্যা সন্তানের। ভাবতে অবাক লাগছে? অবিশ্বাস্য নয় বিষয়টি একেবারেই সত্য। সঠিক পদ্ধতিতেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই বাবা। তাঁর নাম হায়ডেন ক্রস।
জানা গেছে, হায়ডেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। কন্যা সন্তান হিসেবেই তিনি জন্মগ্রহণ করেন। এরপর ট্রান্সজেন্ডার হরমোনের স্পেশাল ট্রিটমেন্ট করেন। সম্পূর্ণ আইনতভাবেই হচ্ছিল সেক্স চেঞ্জ করার এই বিশেষ ট্রিটমেন্টটি। কিন্তু তার মাঝেই বেঁকে বসলেন ২১ বছরের হায়ডেনা। তাঁর শখ তিনি একটি বাচ্চার জন্ম দেবেন। এরপরই সোশ্যাল সাইটে পরিচিতি হন এক স্পার্ম ডোনারের সঙ্গে। হায়ডেনের ইচ্ছেপূরণের জন্যই স্বেচ্ছায় তিনি হায়ডেনকে স্পার্ম দেন।
গত জানুয়ারিতেই তাঁর প্রেগন্যান্ট হওয়ার কথা তিনি সোশ্যাল সাইটে জানিয়েছেন। আর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় পোস্টটি। কারণ সম্ভবত তিনিই বিশ্বের প্রথম যিনি ছেলে হয়ে জন্ম দিলেন এক কন্যার। সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি।
সম্প্রতি তাঁর পরিবারও এই বিষয়টির সত্যতা প্রকাশ করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, হায়ডেন এবং তাঁর কন্যা দুজনেই একেবারে সুস্থ। হায়ডেন তাঁর কন্যার নাম রেখেছেন লুইস ক্রস। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন এবং দ্যা সান।

No comments:

Post a Comment

Post Top Ad