গৌরব দেবনাথ, হাবড়া: মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে সৎ মেয়ের শ্লীলতাহানির অভিযোগে গনপিটুনিতে গুরুতর আহত অবস্হায় হাবড়া হাসপাতালে ভর্তি বাবা, হাবড়া থানা এলাকার ঘটনা।
জানা গেছে, উওর চব্বিশ পরগনার হাবড়া থানার শ্রীনগর ৩০ নম্বর রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা বছর ৪০ এর অর্চনা মিস্ত্রী পরিচারিকার কাজ করেন lদুইমেয়ে, বড় মেয়ে লোকের বাড়ি আয়ার কাজ করেন l আর ছোট মেয়ে প্রিয়াঙ্কা মিস্ত্রী বয়স ১০। স্বামী অনিল মিস্ত্রী স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হাওয়ায় তার সাথে থাকেননা। পরবর্তীতে নলীনি পাল বলে বছর ৪৫ এর এক ব্যক্তির সাথে দীর্ঘদিনে সম্পর্কে জরিয়ে পরেন অর্চনা মিস্ত্রী l বাড়িতে কেউ না থাকার কারনে নলীনি বাবু ছোট মেয়ে প্রিয়াঙ্কাকে মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। তারপর মেয়ে প্রতিবেশীদের সমস্ত ঘটনা বলে l মেয়ের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশীরা বুধবার রাতেই সৎ বাবা নলীনি পালকে ধরে গনপিটুনি দেন l ঘটনার খবর পেয়ে হাবড়া থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে ভর্তী করে। মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেন।

No comments:
Post a Comment