পাঁচ টাকার বিনিময়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ হাসনাবাদে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 July 2018

পাঁচ টাকার বিনিময়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ হাসনাবাদে


নিজস্ব সংবাদদাতা : পাঁচটাকার লোভ দেখিয়ে খাবার খাওয়ানোর নাম করে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে আলেম গাজী (৬০) নামে এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বসিরহাটের, হাসনাবাদ থানার অন্তর্গত রজীপুর গ্রামে।

      পরিবার সূত্রে জানানো হয় গতকাল রাতে প্রসাব করতে গিয়ে যন্ত্রনায় ফেটে পরে পাঁচ বছরের ঐ শিশু। তার বাবা তখন তাকে জিজ্ঞাসা করতেই ভয়ে কেঁদে ফেলে তার মেয়ে। এরপর তাকে সব কথা জানান ঐ শিশু। যানা যায় প্রতিবেশী আলম গাজী নামে এক বৃদ্ধ গত দুদিন ধরে নিজের ঘরে ডেকে শিশুটিকে ধর্ষন করে এবং বাড়ির লোককে না বলার জন্যে পাঁচ টাকা হাতে ধরিয়ে দেয় খাবার খাওয়ার জন্য। কিন্তু গতকাল শিশুটির যৌনাঙ্গ যন্ত্রনায় ফেটে পরে। এই ঘটনা চাউর হতেই হাসনাবাদ থানায় অভিযোগ করে শিশুর বাবা মা।
এই অভিযোগের ভিত্তিতে হাসনাবাদ থানার পুলিশ আলম গাজীকে গ্রেপ্তার করে পক্সো আইনে মামলা রুজু করে। এদিন দুপুরে আলম গাজীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad