কেউ নির্জনে বসে কাঁদছে। পাশ দিয়েই যাচ্ছেন আপনি। মেয়েলি কণ্ঠস্বর। আপনার হয়তো কাছে যাওয়ার ইচ্ছে জাগবে।
কান্নার কারণ জানতেই আপনার পিলে চমকে যেতে পারে। সে তো মানুষ নয়, ‘ভূত’!
ঠিক এমনই কা- ঘটিয়েছে ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেল। একটি বাচ্চা মেয়েকে ভূত সাজিয়ে মানুষের প্রতিক্রিয়া রেকর্ড করছিল চ্যানেলটি।
ভিডিওটিতে দেখা যায়, রাস্তার পাশে বসে মাথা নিচু করে একটি মেয়ে কাঁদছে। পথচারীরা মেয়েটিকে রাস্তার পাশে কাদতে দেখে তার কাছে যায়। পথচারীদের দেখে সে তার মাথা তোলে। তাতে দেখা যায় রক্তে মাখা বিকৃত একটি মুখ, তীক্ষè চোখ আর কুচকুচে কালো দাঁত।
পথচারীদেরই তাড়া করছে ভূতের বাচ্চাটি। বেচারা পথচারীদের যায়যায় অবস্থা। এ দৃশ্যের ভিডিওটি ঠিক এমনই।
অনলাইনে ছাড়ার পর ভিডিওটি দেখার হিড়িক পড়েছে। দুই মিলিয়নেরও বেশি মানুষ এমন অদ্ভূত ভিডিওটি এরই মধ্যে দেখে ফেলেছে। তবে শিশু ও দুর্বল লোকদের ভিডিওটি না দেখাই ভালো।

No comments:
Post a Comment