তরুণীকে ধর্ষণ করল জিন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

তরুণীকে ধর্ষণ করল জিন!


জিনের বাদশা সেজে এক তরুণীকে রাতভর ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশাল বিত্ত-বৈভবের মালিক বানিয়ে দেয়ার লোভ দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়।
গোবিন্দগঞ্জের এক হোটেলে নিয়ে ওই তরুণীকে রাতভর ধর্ষণ করায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি শেষ পর্যন্ত থানা পর্যন্ত গড়িয়েছে। এ অভিযোগে তাজেল নামের ‘কথিত’ জিনের বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাজেল (২০) মোবাইলে গাজীপুর জেলার কালিগঞ্জের লোভীকে (ছদ্মনাম) (২৮) ফোনে নিজেকে জিনের বাদশা পরিচয় দেয়।
ওই কথিত জিনের বাদশা ফোনে তাকে বিপুল সম্পদের মালিক বানিয়ে দেওয়ার লোভ দেখায়। যেতে বলে নির্দিষ্ট স্থানে। লোভে পড়ে লোভী গোবিন্দগঞ্জ থানা মোড় নামক স্থানে যায়।
পরে লোভীকে কৌশলে ‘আল-ছাদেক আবাসিক হোটেলের নিচ তলার ৬নং রুম নিয়ে যায় এবং সেখানে তাকে আটকে রেখে রাতভর ধর্ষণ করে।
বিষয়টি টের পেয়ে হোটেলের লোকজন শনিবার সন্ধ্যায় পুলিশকে জানায়। পরে পুলিশ এসে হোটেল রুম থেকে মেয়েটিকে উদ্ধার করে। কথিত জিনের বাদশাকে আটক করে।
প্রতারক জিনের বাদশা তাজেল গোবিন্দগঞ্জের নলডাঙ্গা গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাজু মিয়া বলে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad