"যা দিয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 July 2018

"যা দিয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি"

যেখানে তিনি যান, সেখানেই অনুরাগীরা ঘিরে ধরেন তাকে। তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান। আবেগাপ্লুত অমিতাভ বচ্চন বললেন, এই ভালোবাসার বদলে তিনি যা দিতে পেরেছেন তা কিছুই নয়। তার প্রাপ্তির ঝুলি অনেক ভারী।

নিজের ব্লগে লিখেছেন, আমাদের সময় থেকে এখন পর্যন্ত ছবি তৈরিতে বহু পরিবর্তন এসেছে। আজকাল প্রকল্পের ওপর অসংখ্য ইউনিট ও ক্রুয়ের কর্মী কাজ করেন। ছবি তৈরি ও প্রোডাকশনের সময় নজর দেওয়া হয় পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটিতে। এ সব দেখে অবাক হয়ে যান তিনি।এই মুহূর্তে অমিতাভ রয়েছেন বুলগারিয়ায়, ব্যস্ত ব্রহ্মাস্ত্র-র শ্যুটিংয়ে।
বিগ বি লিখেছেন, ইউনিটের লোকজন যেভাবে তার খেয়াল রাখেন তাতে অপরাধবোধ হয় তার। তাকে যেভাবে ভালোবাসা দেওয়া হয়, যত্ন করা হয়, তাতে তিনি বুঝতে পারেন, তার অবস্থানটা ঠিক কোথায়। কিন্তু যখন এই ভালবাসার প্রাবল্য আরও বেড়ে যায় তখন অস্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad