দাড়ির স্টাইল নিষিদ্ধ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 July 2018

দাড়ির স্টাইল নিষিদ্ধ!

দাড়ির স্টাইল নিষিদ্ধ করে পাকিস্তানে প্রস্তাব পাস
দাড়ি স্টাইল করে ছাঁটাই করা অনৈসলামিক। তাই এটি বন্ধের দাবিতে প্রস্তাব পাস করেছে পাকিস্তানের একটি জেলা পরিষদ। পাঞ্জাব প্রদেশের দেরা গাজি খান জেলা পরিষদে ওই প্রস্তাবটি তোলেন আসিফ খোসা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
আসিফ বলেন, তরুণরা ফ্যাশনের নামে দাড়ির বিভিন্ন ডিজাইন করছে, এটা ইসলামী শিক্ষার বিরোধী। ইসলামে ‘ফ্রেঞ্চ কাট’ ও আরও বিভিন্ন স্টাইলে দাড়ি ছাঁটাইয়ের অনুমতি নেই।
ওই প্রস্তাব অনুযায়ী, দাড়ি ফ্যাশনেবল স্টাইলে ছোট করা (ফ্রেঞ্চ কাট, গোটি) ইসলাম ও সুন্নাহের পরিপন্থি।
প্রস্তাবে দেরা গাজি খানের উপকমিশনারকে দ্রুত ওই নিষেধাজ্ঞা কার্যকর করতে বলা হয়েছে। এমনকি ‘যারা দাড়ি নিয়ে ঠাট্টা’ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবে।
সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবনাটি পাস করেছে জেলা পরিষদ। পরে আরও ব্যবস্থা নেয়ার জন্য সেটি উপকমিশনারের কাছে পাঠানো হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের কাছে দাড়ি স্টাইল করা একটি জনপ্রিয় ফ্যাশন। পাকিস্তানও এর ব্যতিক্রম নয়। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ইসলামী বিভিন্ন অনুশাসন কঠোরভাবে পালন করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad