ফেসবুক ইনবক্সে ১৭ বছর বয়সী এক তরুণী বাবাকে লিখল, সে আর হিজাব পরবে না। বাবা কর্মসূত্রে সৌদি আরব থাকেন। তিনি মেয়ের মেসেজের জবাব দেন। বাবা-মেয়ের সেই কথোপকথন এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। টুইটার পোস্টটিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লক্ষাধিক লাইক পড়েছে আর দেড় লক্ষ বার শেয়ার হয়েছে!
মুসলিম কিশোরী লামিয়া আলসেরি আমেরিকার পেনসিলভেনিয়ার থাকেন। একটি চ্যাটিং গ্রুপে বন্ধুদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে কথাবার্তা হচ্ছিল তার। সেখানে মুসলিমদের প্রতি ট্রাম্পের চিন্তাভাবনার সমালোচনা করেন লামিয়া। কথা প্রসঙ্গে তখন ঐ গ্রুপেরই একজন তাকে বলেন, "বড় বড় কথা বন্ধ করো। তুমি তোমার হিজাব খুলতে পারবে কি? হিজাব যদি খোলো তোমার বাবা তোমাকে তা হলে পিটিয়ে লাল করে দেবে!"
কথাটা ঠিক নিতে পারেননি লামিয়া। সত্যিই কি বাবা মারবেন, হিজাব খুললে? এর পরেই ওই কিশোরী কর্মসূত্রে সৌদি আরবে থাকা তার বাবাকে বিষয়টি জানিয়ে মেসেজ করেন। কী উত্তর আসবে উত্কণ্ঠায় ছিলেন লামিয়া। কিন্তু বাবা যে উত্তরটা দিলেন তা সত্যিই বিরল! চোখ বুলানো যাক সেই কথোপকোথনে:

লামিয়া: বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই।
বাবা: তুমি ঠিক আছো তো! বল কী বলতে চাও।
লামিয়া: হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। আমি ভাবছি...আমি আমার হিজাব খুলে ফেলতে চাই।
এ কথা শোনার পর বাবার কী প্রতিক্রিয়া! বিশ্বের বেশির ভাগ মানুষ যা ভাবছেন বা ভেবেছেন, লামিয়াও তাই ভেবেছিলেন। কিন্তু লামিয়ার বাবা যা বললেন, তা একেবারেই অপ্রত্যাশিত!
বাবা: এটা আমার সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। তুমি যেটা ভাল মনে করবে, সেটাই করতে পারো। যা করবে়, তাতেই আমার সমর্থন থাকবে।
লামিয়ার বাবার এই জবাব প্রকাশ্যে ঝড় ওঠে টুইটারে। লামিয়ার বাবার এই কথা লাখো মানুষের মন জিতে নেয়। কেউ আবার আক্ষেপ করে লেখেন, "সবাই তো আর লামিয়ার মতো সহযোগিতা পায় না!" মেয়ের ইচ্ছাকে সমর্থন জানিয়ে মতপ্রকাশের স্বাধীনতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করা ওই বাবা এখন সোশ্যাল মিডিয়ার হিরো। অবশ্য পরে আরেকটি টুইট করে লামিয়া জানান, হিজাব খোলার তার কোনো পরিকল্পনা নেই।

No comments:
Post a Comment