মানুষ যখন জানোয়ার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 July 2018

মানুষ যখন জানোয়ার!

মানুষ যখন জানোয়ার! (দেখুন ছবিতে)
সার্কাস দেখতে ভালোবাসেন, কিংবা ভালোবাসেন জানোয়ারদের খেলা দেখতে? শিকার আপনার খুব প্রিয় কিংবা মনে করেন না যে জানোয়ারদের ব্যথা-বেদনার বোধ আছে? কুমিরের চামড়ার ব্যাগ-জুতো, ফারের কোট, হাতির দাঁতের বিলাস পণ্য ভালোবাসেন? তীব্র বৃষ্টিতে হয়তো পোষা কুকুর-বেড়ালকে বাইরে বের করে রাখেন আপনি, কিংবা খাঁচার ভেতর একটি পাখিকে আজীবন নিঃসঙ্গ রেখে পোষেন... মনে করে খুব সুখেই তো আছে ওরা!  
না, ওরা সুখে নেই! বরং প্রতি মুহূর্তে অকারণেই মানব জাতি দ্বারা হচ্ছে নির্যাতিত। একটি সহজ উদাহরণ দিই আসুন... এই যে প্রতিদিন গরুর দুধের এত চাহিদা বিশ্বজুড়ে, সেই দুধ  কীভাবে উৎপাদিত হয় জানেন? দুধ পাবার জন্য গরুদেরকে জোর পূর্বক গর্ভবতী করে অধিকাংশ কোম্পানি। বাচ্চা হবার পর বাচ্চাকে সরিয়ে নেয়া হয় মায়ের কাছ থেকে আর মাচ্চার জন্য বরাদ্দ দুধ সংগ্রহ করে বিক্রয় করে দেয়া হয়। দুধ ফুরিয়ে গেলে আবারও জোর পূর্বক গর্ভধারণ , আবারও সেই একই প্রক্রিয়া। এমনকি এটাও অভিযোগ আছে যে নিউজিল্যান্ড সহ অনেক দেশের ডেইরি ফার্মগুলোই বাছুরদেরকে অনাহারে রেখে হত্যা করে কেবলই গরুরু দুধ পাবার জন্য! আর আমরা, সেসব দেশের গুঁড়ো দুধ রোজ কিনি দেদারসে!  
একবার ভাবুন তো, এমন কাজ যদি কেউ আপনার সাথে করতো?  দৈনন্দিন জীবনে যেসব যেসব স্থানে আমরা পশু-পাখিদের ব্যবহার করি, এসব স্থানে যদি মানুষ হতো!... কল্পনাই করা যায় না, তাই না? 
বিশ্বজুড়ে অসংখ্য আর্টিস্ট নানান সময়ে জন্তু-জানোয়ারদের ওপরে করা অত্যাচার নিয়ে প্রতিবাদ করেছেন। রঙ তুলির ভাষায় শিল্পের ছোঁয়া দিয়ে প্রকাশ করেছেন নিজেদের ক্ষোভ। ছবিগুলো আর কিছুই নয়, কেবল মানুষের স্থানে জানোয়ার আর জানোয়ারদের স্থানে মানুষকে রাখা হয়েছে। সম্প্রতি বিখ্যাত সাইট বোরড পাণ্ডা এমন কিছু ইলাস্ট্রেসন একত্রিত করে একটি ফিচার প্রকাশ করেছে। সেখান হতে কিছু ছবি বাছাই করে তৈরি করা হলো আমাদের এই ফিচারটি। আগেই বলে নিচ্ছি, কিছু ছবি দেখলে আপনাদের গা শিউরে উঠবে!
হাতির দাঁত কিংবা গণ্ডারের শিং-এর সুভেনিয়র, গহনা, এমনকি চিরুনি-চুলের কাঁটা এসব পর্যন্ত তৈরি হয়। অসংখ্য মানুষের পছন্দের পণ্য এসব। একবার ভাবুন তো, আপনার নাকখানা কেউ কেটে নিলে বা দাঁতগুলি কেউ উপড়ে নিলে কেমন লাগবে আপনার? 
ঝড়-তুফানের মাঝেও নিজের পোষা প্রাণীটিকে বাড়ির বাইরেই বেঁধে রাখেন? এই ছবিটি তাহলে আপনার জন্যই। 
লবস্টার খাবার জন্য জ্যান্ত লবস্টারকে গরম পানিতে সেদ্ধ করা হয়। যদি উল্টো হয়? কল্পনা করুন ছবিটির মত... 
নানান রকমের প্রানীর খোলস বা চামড়া উন্নত বিশ্বে ফ্যাশন অনুষঙ্গ। মানুষ যেভাবে অন্য প্রানীর চামড়া দিয়ে নিজের শরীর সাজায়, যদি প্রানীরাও এমন সাজাতো? 
স্পেনের সেই ষাঁড় হত্যার অমানবিক খেলা। ছবিতে কেবল ষাঁড় ও মানুষের ভুমিকে বদলে দেয়া হয়েছে। পাশ্চাত্যের ডেইরি ফার্মে যেভাবে দুধ উৎপাদিত হয়। ছবিতে কেবল গরুর স্থানে মানবী মাকে দেখানো হয়েছে। 
চীন, জাপান, কোরিয়ার মতন অনেক দেশেই জ্যান্ত মাছ ও অক্টোপাস রেস্তোরাঁয় বিক্রয় করা হয়। সেগুলো জ্যান্ত অবস্থায় খেতে পারাটাই নাকি আসল। একবার কল্পনা করুন তো, কেউ আপনাকে জ্যান্ত চিবিয়ে খাচ্ছে! 
গান গাইছে বলেই আপনার খাঁচার বন্দী পাখিটি সুখী নয়। সেটি হতে পারে তাঁর আর্তনাদ!  শিকার যখন শিকারী! 
কুমিরের চামড়ার ব্যাগ-জুতো-বেল্ট ছাড়া চলেই না? চিন্তা করুন, কেউ আপনার চামড়া দিয়ে ব্যাগ-জুতো-বেল্ট-মানিব্যাগ তৈরি করছে!  পশুরা তো সব সময়েই অলংকার হিসাবে ব্যবহৃত। কিন্তু যদি মানুষ হতো পশুর অলংকার? 

No comments:

Post a Comment

Post Top Ad