খাবার খেয়ে অসুস্থ ৭ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 July 2018

খাবার খেয়ে অসুস্থ ৭


প্রতিদিনের মতো নিজের বাড়ির খাবার খেয়ে অসুস্থ হল ৭ জন তার মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধিন পুর গ্রামে। জানাজায় প্রতিদিনের মতো শুক্রবার রাতে রামজী রবিদাস বাড়িতে রাতে খাবার রান্না হয় ভাত, ডাল ও আলুর সব্জীবর তাই সবাই মিলে খায় পরিবারের সদস্যরা।শনিবার সকাল থেকে সবার বোমি পায়খা শুরু হতে শুরু করে। স্থানীয় ঔষধের দোকান থেকে ঔষধ কিনে খায় সকলেই। সারাদিন কোন ভাবে কেটে গেলেই। রবিবার সকাল থেকে পরিবারের ৭ জনের শারীরিক অবস্থা অবনতী হতে থাকে। বিকালে দিকে রামজী রবিদাস (৩২), কস্তুরী রবিদাস ( ৭৫),রূম্পা রাম (১৯),বিমল রাম ( ১৪), রুমা রাম (১০),শিবানী রাম (৫) সকলে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সকলের চিকিৎসা চলছে।

বাড়িতে ছিল সীমা রাম (১৫) সে কিছুটা সুস্থ্য থাকার জন্য। কিন্তু রাত হতেই বিপত্তী। বাড়িতেই মৃত্যু হয় সীমা রাম। সীমা রামজী রবিদাসের ভাগ্নী। দিদির মৃত্যুর পড় থেকে সীমা সহ রূম্পা,বিমল,রুমা,শিবানী ভাগ্না ভাগ্নীরা তার সাথে থাকতো। ঘটনার খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। রাতে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক ভাবে খাবারে বিষ ক্রিয়ার ফলে এই ঘটনা ঘটেছে।

সূত্রঃ ব্রেকিং কলকাতা

No comments:

Post a Comment

Post Top Ad