জুয়া রাজার দৈনিক আয় কত জানলে পাগল হয়ে যাবেন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 July 2018

জুয়া রাজার দৈনিক আয় কত জানলে পাগল হয়ে যাবেন!


মার্কিন সওদাগর শেলডন অ্যাডেলসন। জুয়ার সম্রাট বলা হয় তাকে। কেননা ফোর্বস পত্রিকা বলছে, ২০১৩ সালে অ্যাডেলসন প্রতিদিন গড়ে আয় করেছেন ৪১ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ২৫৪ কোটি রুপি। বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৩০৫ কোটি টাকা।
লাস ভেগাস, ম্যাকাও আর সিঙ্গাপুরে তার জুয়ার ব্যবসা সারা বছরই ছিল জমজমাট। আর বছর শেষের হিসাব মতে, যেসব ধনকুবেররা দৈনিক হিসেবে সবচেয়ে বেশি আয় করেছেন তাদের মধ্যে প্রথম স্থানই অধিকার করেছেন মার্কিন এ জুয়াসম্রাট।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ফেসবুক মালিক মার্ক জুকেরবার্গ। বছরশেষে তার দৈনিক আয় ছিল ১৩.৬ বিলিয়ন ডলার বা ২৩০ কোটি রুপি। সামান্য কিছু ব্যবধান নিয়ে তৃতীয় স্থানে আছেন অ্যামাজন-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
বিখ্যাত লগ্নিকারী ওয়ারেন বাফে দৈনিক আয়ের হিসেবে এ তালিকায় আছেন চার নম্বরে। পাঁচ থেকে আট নম্বর তালিকার সব কটা দখল করেছে ওয়ালটন পরিবার। পৃথিবীর ধনীতম এই পরিবার আবার ওয়ালমার্টেরও মালিক।
তালিকার একেবারে শেষ দুই জায়গায় আছে ইন্টারনেট দুনিয়ার রথী মহারথী। ৯ নম্বর স্থানে বিরাজ করছে গুগল-এর সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং শেষ জায়গার দখলটি নিয়েছেন মাইক্রোসফটকর্তা বিল গেটস।
মোট সম্পত্তি যাই হোক না কেন, দৈনিক আয়ের হিসাবে সাইকে টেক্কা দিলেন ‘দ্য গ্রেট গ্যাম্বলার’ শেলডন অ্যাডেলসন।

No comments:

Post a Comment

Post Top Ad