যৌন মিলনের সময় চিৎকার করলেই জেল!!? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

যৌন মিলনের সময় চিৎকার করলেই জেল!!?


কাকে বলে অপরাধ? যৌন মিলনের সময় সুখের আবেশে চিৎকার করা, কাতরানোটাও নাকি অপরাধ! এমনই রায় দিয়েছে ইতালির এক আদালত। যৌনক্রিয়ার সময় খুব চিৎকার করেন বলে তাদের অসুবিধা হয়, প্রতিবেশীদের এহেন অভিযোগের ভিত্তিতে সেদেশের ভিগোদারজেরের এক ব্যক্তিকে সাজা দিয়েছে ওই আদালত। তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।ইতালির এক ওয়েবসাইটে এ খবর বেরিয়েছে। প্রতিবেদনটিতে প্রকাশ, লোকটির প্রতিবেশীদের অভিযোগ, তিনি যৌন মিলনের সময় সুখের আবেশে এমন পাড়াকাঁপানো চিৎকার করেন, কাতরান যে, তাতে আবাসনের শান্তি নষ্ট হয়, সেখানে শিষ্টাচারের যে বিধিনিয়ম চালু রয়েছে, তাও লঙ্ঘিত হয়।
সুতরাং এটা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হোক। তাঁদের অভিযোগ শুনে আদালত বলেছে, যৌনমিলনের সময় চিৎকার করা, মুখ দিয়ে আবেগ-আবেশমাখা শব্দ করা চলবে না। অর্থাৎ ‘সশব্দে যৌনতা’ বন্ধ করতে হবে। ৪২ বছরের লোকটি বোঝানোর চেষ্টা করেন, মিলন সুখের অভিব্যক্তিকে আর কীভাবে তিনি প্রকাশ করবেন। কিন্তু তাঁর বক্তব্যে সন্তুষ্ট হয়নি আদালত। ৬ মাসের কারাদণ্ড হয়েছে লোকটির।

No comments:

Post a Comment

Post Top Ad