বিছানা থেকে ওঠা বারণ পাওলির! তাহলে কি তিনি......? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 July 2018

বিছানা থেকে ওঠা বারণ পাওলির! তাহলে কি তিনি......?

বিয়ের কিছুদিন পরে কখন ডাক্তারবাবুরা বিছানা ছেড়ে উঠতে বারণ করেন? টানা বিশ্রাম নেওয়ার পারমিশন দেন? সম্প্রতি, পাওলি দামকে নাকি সেই পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তাহলে কিছুদিনের মধ্যেই কি খুশির খবর দিতে চলেছেন নায়িকা?
কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটছে না। দিন কয়েক আগে স্লিপ ডিস্ক হয়েছে নায়িকার। কীভাবে? সে খবর জানা যায়নি। তবে তারপর থেকেই তিনি ব্যথায় বেশ কাবু। দ্রুত সেরে উঠতে তাই ডাক্তারবাবুর বিধান, সব কাজ ভুলে আপাতত রেস্টে থাকুন পাওলি। বিছানা ছেড়ে যত কম নামবেন ততই মঙ্গল।
কিন্তু সেই পরামর্শ পুরোটা মানা সম্ভব হচ্ছে না নায়িকার পক্ষে। ব্যথা কমানোর ট্যাবলেট গিলে ‘মাটি’র প্রিমিয়ারে হাজিরা দিয়েছিলেন। তাতে ব্যথা আরও বেড়েছে। বাধ্য হয়ে তাই আবার বিছানা নিয়েছেন তিনি। তবে দিন কয়েক পরেই আবার তাকে দেখা যাবে ডাবিং রুমে। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের ‘কন্ঠ’ ছবির ডাবিং এর জন্য।
এই ছবিতে পাওলির বিপরীতে অভিনয় করেছেন শিবপ্রসাদ। ছবিটি গলার ক্যানসারে আক্রান্ত এক রোগীর লড়াই নিয়ে। ছবিতে রেডিও জকি শিবু। তার স্ত্রী পাওলি। ছবিতে মনোবিশ্লেষকের ভূমিকায় রয়েছেন জয়া আহসান।

No comments:

Post a Comment

Post Top Ad