'তারকা নই, অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 July 2018

'তারকা নই, অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি'

'তারকা নই, অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি'
মুম্বাই, ২২ জুলাই- শ্রীদেবী কন্য জাহ্নবী, সবেমাত্র বলিউডে পা রেখেছেন 'ধড়ক' ছবির মাধ্যমে। শুক্রবার মুক্তি পেয়েছে 'ধড়ক'। আর বক্স অফিস রিপোর্ট বলছে, শ্রীদেবী কন্যা জাহ্নবীর প্রথম ছবি বক্স অফিসে খুব একটা খারাপ ব্যবসা করছে না।
মাত্র দুদিনেই 'ধড়ক'-এর বক্স অফিস কালেকশন পৌঁছেছে ১৯.৭৫ কোটিতে। যার মধ্যে প্রথম দিন অর্থাৎ শুক্রবার 'ধড়ক'-এর ব্যবসা ছিল ৮.৭১ কোটি। আর শনিবার এর ব্যবসা দাঁড়ায় ১১.৪ কোটিতে। অর্থাৎ দুদিনে ব্যবসা দাঁড়েছে ১৯.৭৫ কোটিতে। রবিবার ছুটির দিনেও ছবিটি ভালোই ব্যবসা করবে বলে আশা করেছেন ফিল্ম সমালোচকরা।
এদিকে, ছবিটি দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলেছে তা জানতে শহরতলির গেটি গ্যালাক্সি প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন জাহ্নবী, ঈশান ও পরিচালক শশাঙ্ক খৈতান। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন জাহ্নবী। তাকে প্রশ্ন করা হয়, তিনি কি মনে করেন 'ধড়ক'-এর সাফল্যা তাকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে?
এই প্রশ্নের জবাবে জাহ্নবী বলেন, 'আমি মনে করি না যে আমি তারকা হয়ে গেছি, শুধু এটুকু জানি, আমি একজন অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি।'

No comments:

Post a Comment

Post Top Ad