ডা.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু নিয়ে যা দাবী বিজেপি নেতার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 July 2018

ডা.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু নিয়ে যা দাবী বিজেপি নেতার



ডা.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু যে স্বাভাবিক নয় তা প্রকাশ্যে খোলাসা করলেন অভিনেতা জগত তথা বিজেপি রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়তিনি বলেন, সেইসময়ের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এই মৃত্যুর পূর্নাঙ্গ তদন্ত দাবী করেছিলেন। কিন্তু, তৎকালীন কংগ্রেস সরকার এই মৃত্যু নিয়ে তদন্ত করার সাহস দেখান নি। তাই ডা.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু আজও ধোঁয়াশা রয়ে গিয়েছে।রবিবার এক সভায় জয় বলেন, আমি বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে যাই। ডা.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবির সামনে দাঁড়াই। তাকে মালা দি। কিন্তু তার চোখের দিকে তাকাতে পারিনা। আমার যেন মনে হয় ওনার চোখ থেকে জল পড়ছে। ওনি যেন বলছেন, বাংলার একি অবস্থা। কি বাংলা আমি দেখছি। মরে গিয়েও আমার আত্মার শান্তি হয়নি। কারন, যে বাংলায় আমরা দাঁড়িয়ে রয়েছি। সেই বাংলাকে উনি পাকিস্তান থেকে সরিয়ে এনে আমাদের উপহার দিয়েছিলেন। অথচ, সেই বাংলাকে আমরা উন্নত করতে পারিনি।


No comments:

Post a Comment

Post Top Ad