ক্যাটের বয়স নিয়ে বিতর্ক তুঙ্গে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

ক্যাটের বয়স নিয়ে বিতর্ক তুঙ্গে!

বয়স কমছে ক্যাটরিনা কাইফের। এমনটা নিজেই জানালেন নায়িকা। এমনও আবার হয় নাকি?

ভাবছেন আপনার পছন্দের কোন রমণীর মতোই নিজের বয়স কমাচ্ছেন ক্যাট। কিন্তু ক্যাট নিখাদ মজার ছলেই ‘২১ বছর’-এর জন্মদিন পালন করছেন। কারণ ছবিটির ক্যাপশনে তিনি আরও লিখেছেন, ‘‘আচ্ছা বেশ! আরও কয়েকটা বছর যুক্ত রয়েছে’। রসিকতার মেজাজে করা তার এই পোস্ট দেখে মজা পেয়েছেন ভক্তরা।সোমবার ১৬ জুলাই ৩৫-এ পড়লেন ক্যাটরিনা কাইফ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই নিজের একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা তাতে লেখেন ‘আজ আমার ২১ তম জন্মদিন।’
প্রসঙ্গত, ৩৫ বছরের জন্মদিন পালনকে বলিউডের ঝলকানি থেকে দূরে রেখেছেন ক্যাটরিনা। এবারের জন্মদিনে কোনও সেলেব্রিটি নেই, কোনও পার্টি নেই। এমনকি, নায়িকা এখন মুম্বাইতেও নেই। সবকিছু থেকে দূরে সরে তিনি এই মুহূর্তে মা, বোন ও পরিবারের সঙ্গে ইংল্যান্ডে একান্ত সময় কাটাচ্ছেন।

No comments:

Post a Comment

Post Top Ad