বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা। ক্যাট থেকে দূরে থাকা উচিত বলে জানান তিনি। সৌজন্য সোনাক্ষীর ইনস্টাগ্রাম ভিডিও৷
কিন্তু ক্যাটরিনা এবং রেজা কেউই তার কথায় পাত্তা না দিয়ে তাকে এক রকম জোর করেই এক্সারসাইজ করাচ্ছেন। সেই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, বিদিবদ্ধ সতর্কীকরণ: ক্যটারিনার সঙ্গে ওয়ার্ক আউট করা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।যেখানে ক্যাটরিনার সঙ্গে ওয়ার্ক আউট করছেন সোনাক্ষী। ভিডিওতে দুই অভিনেত্রী একটি কঠিন ফ্লোর এক্সারসাইজ করছেন। যা ক্যাটরিনা নিমেষে করতে পারলেও সোনাক্ষীকে বেশ কসরত করতে হচ্ছে। ভিডিওতে দু’জন নায়িকা ছাড়াও রয়েছেন ফিটনেস ট্রেনার রেজা কাটানি। সোনাক্ষী ওয়ার্ক আউটটি কষ্ট করে করছেন বলেই কাকুতি-মিনতি করছেন সাহায্যের জন্য।
এরই সঙ্গে পাশাপাশি লিখেছেন, বা তার উল্টোও হতে পারে।
ক্যাটরিনা যে কতটা ফিটনেস ফ্রিক সে বিষয় কারও কোনও সন্দেহ নেই। অন্যান্য অভিনেতাদের সঙ্গে ওয়ার্ক আউট করেও তাদেরও মাত দিয়েছেন নায়িকা। ছবিতে অ্যাকশন সিক্যুয়েন্স থাকলে সেগুলো নিজেই পারফর্ম করা পছন্দ করেন অভিনেত্রী। বডি জাবলের ধার ধারেন না ক্যাটরিনা।
ক্যাটরিনার সঙ্গে ওয়ার্ক আউট করতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছে সোনাক্ষীর। সেই মজার ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল সাইটে, যা ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। সোনাক্ষীও তামাশা করেই এমন লেখাটি লিখেছেন। ক্যাটের সঙ্গে এক্সারসাইজে নাজেহাল হওয়ার অভিযোগ আগেও উঠেছে।
আলিয়া ভাটকে স্কোয়াট করাতে গিয়ে স্ট্রিক্ট ফিটনেস ট্রেনারের রূপ নিয়েছিলেন ক্যাট। আলিয়ার সঙ্গে সেই ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। সেখানে আলিয়াও চোখে-মুখে ভয় নিয়ে ক্যাটের কথা মেনে এক্সারসাইজ করছিলেন।
তবে যে সকল তারকারা ক্যাটরিনার সঙ্গে ওয়ার্ক আউট করেছেন তারা প্রত্যেকেই স্বীকার করেছেন যে অভিনেত্রীর সঙ্গে এক্সারসাইজে আখেরে সবার লাভই হয়েছে। ফিট থাকা যে কতটা জরুরি তা ক্যাট বাকি সেলেব্রিটিদেরও বুঝিয়েছেন। তবে ক্যাটরিনার এই ফিটনেসের পেছনে কে রয়েছেন? ইয়াসমিন কারাচিওয়ালা৷ তিনি একজন জনপ্রিয় সেলেব্রিটি ফিটনেস ট্রেনার৷ মিস কাইফ যখন সাক্ষাৎকারে নিজের ফিটনেসের কথা বলেন, তখন প্রথমেই তিনি ইয়াসমিনের নাম নেন। ইয়াসমিন ছাডা় ক্যাটরিনার এমন ফিট বডি পাওয়া অসম্ভব ছিল।
ইয়ামিনের কাছে সম্প্রতি বলিউডের ডেবিটান্ট জাহ্নবী কাপুরও ওয়ার্ক আউট করছেন।

No comments:
Post a Comment