বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ নিজ দেশে চলাফেরায় সবসময় ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে চলাফেরা করেন। কিন্ত বিদেশে ট্যুরে গেলে এতোটা সাবধানতা অবলম্বনের প্রয়োজন মনে করেন না। কিন্তু এবার দেশের বাইরে ট্যুরে গিয়ে এরকম ঘটনার মুখোমুখি হতে হবে, সেটা যেন স্বপ্নেও ভাবেননি ক্যাটরিনা কাইফ৷ তাই ক্যাটরিনা কিছুটা হতবাক, কিছুটা ভীত৷ ক্যাটরিনার সঙ্গেই যদি এরকম ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষ ছাড় পাবেন কীভাবে ? এরকমটাই বার বার বলতে শোনা গেল ক্যাটের মুখে ৷
ক্যাটরিনা বর্তমানে ব্যস্ত রয়েছেন সালমান খানের দাবাং ট্যুরে ৷ সালমান খানের এই দাবাং ট্যুর মানেই বিনোদন একশো শতাংশ ৷ এই ট্যুরে ক্যাটরিনা ছাড়াও রয়েছেন জ্যাকলিন, সোনাক্ষি সিনহা, বরুণ ধাওয়ানের মতো বলিউড তারকারা ৷ এত জনের মাঝে ক্যাটরিনার সঙ্গেই ঘটে গেল এরকম কাণ্ড। জানা গেছে, ভ্যানকুভারের রাস্তা দিয়ে সকাল সকাল নিজের ম্যানেজারের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন ক্যাটরিনা ৷ হঠাৎ করেই ক্যাটরিনাকে ঘিরে ধরে প্রায় ৭ জন লোকজন ৷ ভিড় জমতে থাকে ক্রমশই ৷ লোকজনের আবদার, ক্যাটরিনার সঙ্গে সেলফি তুলতেই হবে। প্রথমে কয়েকটা সেলফি ক্যাট তুললেও, পরের দিকে ক্যাট একটু বিরক্তি বোধ করেন এবং স্পষ্টই ক্যাটরিনা ফ্যানদের জানান, ‘প্লিজ বন্ধ করুন ৷ ছবি তুলবেন না’ ৷ ক্যাটরিনার মুখে একথা শুনে, হঠাৎই ক্ষেপে যান সবাই ৷ রাস্তার মাঝে দাঁড়িয়ে ক্যাটরিনাকে অশ্লীল ভাষায় আক্রমণও করতে থাকেন। কেউ কেউ আবার গায়ে হাত দেওয়ারও চেষ্টা করেন। তবে ঘটনা অন্যদিকে গড়াচ্ছে বুঝে আর সময় নষ্ট করেননি ক্যাট, দ্রুত ঢুকে গেয়েছেন হোটেল রুমে।Post Top Ad
Friday, 13 July 2018
ব্রেকিংঃ ক্যাটরিনাকে যৌন হেনস্থা!
Tags
# Entertainment
About Breaking Bangla Desk
Entertainment
Labels:
Entertainment
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment