ফিরে আসছে সকলের সেই প্রিয় সিরিয়াল 'কসৌটি জিন্দেগি কি' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 July 2018

ফিরে আসছে সকলের সেই প্রিয় সিরিয়াল 'কসৌটি জিন্দেগি কি'


বহু বছর পর নতুন করে- ভারতের এক সময়ের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল নাটক ‘কসৌটি জিন্দেগি কি’। ভারতীয় স্টারপ্লাস চ্যানেলে প্রচারিত হওয়া এ সিরিয়ালের নাটকের জনপ্রিয়তা ছিল বাংলাদেশেও।
প্রেরণা-অনুরাগের জীবন কাহিনী দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে টিভি পর্দায় চোখ রাখতেন অসংখ্য ভক্ত। এটি শুরু হয়েছিল ২০০১ সালের দিকে আর শেষ হয়েছে ২০০৮ সালে। সিরিয়ালটির প্রতি তখনকার মানুষের আগ্রহ দেখে আবারও নতুন রূপে ‘কসৌটি জিন্দেগি কি’ নির্মাণ করতে যাচ্ছেন প্রযোজক একতা কাপুর।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, নতুন রূপে প্রকাশ পেতে যাওয়া ‘কসৌটি জিন্দেগি কি ২’-এর প্রথম টিজার মুক্তি পেয়েছে আজ ২২ জুলাই।
কিছু দিন আগে প্রযোজক কাপুর সামজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার একটি পোস্টে লিখেন, ‘ভালোবাসার কোনো শেষ নেই। শেষ হয়ে গেছে মনে করলেও তা আবারও কাছেই ফিরে আসবে। সেই ফিরে আসা ভালোবাসার মতো করে কসৌটি জিন্দেগি কিও ফিরে এসেছে।’
প্রায় এক দশক আগের সেই কসৌটি জিন্দেগি কির প্রধান চরিত্র প্রেণার ভূমিকায় অভিনয় করেছিলেন শ্বেতা তিওয়ারি। তাই নতুনভাবে তৈরি হওয়া কসৌটি জিন্দেগি কির প্রতি শুভকামনা জানিয়েছেন শ্বেতাও।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, এবার নতুন রূপে নির্মাণ হতে যাওয়া ‘কসৌটি জিন্দেগি কি-২’ প্রেণার চরিত্রে শ্বেতা তিওয়ারিকে অভিনয় করতে দেখা যাবে না। এবার প্রেণার চরিত্রে অভিনয় করছেন ভারতের টেলিভিশন অভিনেত্রী এরিকা ফার্নান্ডেজ। আর অনুরাগের চরিত্রে অভিনয় করছেন টেলিভিশন অভিনেতা পার্থ সামাথান।

No comments:

Post a Comment

Post Top Ad