‘সে আমার কানে জোর করে চুমু খেয়ে ভালোবাসি বলল’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 6 July 2018

‘সে আমার কানে জোর করে চুমু খেয়ে ভালোবাসি বলল’


কিছুদিন আগেই বলিউডের কিছু বিকৃত মন-মানসিকতাসম্পন্ন মানুষের পরিচয় তুলে ধরেন দীপিকা পাড়ুকোন। তিনি জানান, নির্মাতাদের নজরে আসার জন্য তাকে বক্ষ উন্নত করার জন্য প্লাস্টিক সার্জারির পরামর্শ দেওয়া হয়েছিল। এবার একই অভিযোগ সামনে আনলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। জানালেন, বলিউড ইন্ডাস্ট্রির খ্যাতনামা একজন নাকি তাকে জোর করে চুমু খেয়েছিলেন।
ব্যক্তিগত যৌন শোষণ সম্পর্কে বলতে গিয়ে স্বরা সম্প্রতি দাবি করেছেন, এক ব্যক্তি, যিনি নিজেকে এক প্রথম সারির পরিচালকের সহকারী বলে দাবি করতেন, তিনি কাজসংক্রান্ত একটি আলোচনার মাঝেই জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন স্বরাকে। অভিনেত্রী বলেন, ‘প্রথমে সে আমার কানে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেছিল। তারপর চুমু খেয়ে কানে কানে ভালোবাসি বলল! সে এতটাই আমার কাছে এসেছিল যে আমার চুলে তার সারা মুখ ঢেকে গিয়েছিল। আমি এই ঘটনায় অবাক হয়ে যাই। এটাকেই তো কাস্টিং কাউচ বলে, তাই না?’

এই প্রথমবার নয়। এর আগে আরও একবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন স্বরা। বলেছিলেন, এক প্রত্যন্ত অঞ্চলে আউটডোর শুটিং চলছিল। সেখানেই পরিচালক তাকে দিনভর নজরে রাখতেন। রাতে ফোন করতেন। প্রথম দিকে সেসব মেনে নিয়েছিলেন স্বরা। কিন্তু এরপর একেবারে যৌন ইঙ্গিতে নেমে আসেন পরিচালক। মদ্যপ অবস্থায় পরিচালক নিজেই অভিনেত্রীর ঘরে চলে এসেছিলেন। তাকে জড়িয়ে ধরতে চাইছিলেন।
তখন ইন্ডাস্ট্রিতে একেবারেই অপরিচিত মুখ ছিলেন স্বরা। কৌশলে এ পরিস্থিতি এড়িয়েছিলেন তিনি। ২০০৯ সালে ক্যারিয়ার শুরু করেন স্বরা।প্রথম দিকে তার সিনেমা না চললেও পরে নিজের প্রতিভা দিয়ে নির্মাতাদের নজরে আসেন তিনি। কিছুদিন আগে মুক্তি পায় তার অভিনীত ‘ভিরে দি ওয়েডিং’। এই সিনেমায় তার হস্তমৈথুন দৃশ্যটি বেশ সমালোচিত হয়েছিল।

No comments:

Post a Comment

Post Top Ad