ব্যাঙ্ক জালিয়াতি রুখতে কলকাতা পুলিশের অভিনব প্রচেষ্টা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 July 2018

ব্যাঙ্ক জালিয়াতি রুখতে কলকাতা পুলিশের অভিনব প্রচেষ্টা



হঠাৎ অচেনা নম্বর থেকে ফোন, হয় ক্রেডিট কার্ডের পিন নম্বর চেয়ে, নয় ‘ব্যাঙ্ক থেকে বলছি’ বলে অন্য কোন ছুতোয় অ্যাকাউন্টের ব্যাক্তিগত তথ্য হাতানোর মতলবে। এ উপদ্রবের শিকার নন, এমন মানুষ কমই আছেন। অধিকাংশই সচেতন এখন এ ধরণের ফোনের ব্যাপারে।ব্যক্তিগত তথ্য শেয়ার করা উচিত নয় অচেনা ফোনে, এটা মোটামুটি সবাই জানেন । তবু মাঝেমাঝে কেউ কেউ ঠকে যান অসাবধানে ।

ডিটেকটিভ ডিপার্টমেন্টের ‘Anti Bank Fraud’ বিভাগের চব্বিশ ঘণ্টার হেল্পলাইন চালু করল কলকাতা পুলিশ। এমন কোন ফোন পেলেই এই হেল্পলাইনে জানিয়ে দিন সঙ্গে সঙ্গে । নম্বর, 8585063104 । মেলও করতে পারেন ,bankfraud@kolkatapolice.gov.in

অনেকে কলকাতা পুলিশের সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ জানিয়ে থাকেন এই ধরণের ফোনের ব্যাপারে । সেখানেও অবশ্যই জানাতে পারেন। তবে নতুন চালু হওয়া এই নির্দিষ্ট হেল্পলাইনে ফোন করলে প্রয়োজনীয় ব্যবস্থা আরও তাড়াতাড়ি নেওয়া যাবে বলে দাবি কলকাতা পুলিশের।

No comments:

Post a Comment

Post Top Ad