শাড়ি পরেই ম্যারাথন দৌড়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 July 2018

শাড়ি পরেই ম্যারাথন দৌড়!

শাড়ি পরেই ম্যারাথন দৌড়!
শাড়ি পরে কি ম্যারাথনে দৌড়ানো সম্ভব? জয়ন্তী সম্পত কুমারের পক্ষে অন্তত সম্ভব। আর এমন কঠিন কাজ অতি সহজেই করে দেখিয়েছেন এই ভারতীয় নারী। প্রায় ২০,০০০ প্রতিযোগীর সঙ্গে পাল্লা দিয়ে ৪২ কিলোমিটার পথ শাড়ি পরেই অতিক্রম করেছেন তিনি। শাড়ি পরেই লড়েছেন গতির সঙ্গে। আর ছুঁয়েছেন ফিনিশিং লাইন।
শাড়ি পরাতেও অনীহা দেখা যাচ্ছে আজকের প্রজন্মের মধ্যে। এই উৎসাহ ফিরিয়ে আনতেই শাড়ি পরে ম্যারথনে দৌড়ানোর সিদ্ধান্ত নেন হায়দরাবাদের মহিলা। শাড়ি পরা মহিলার দৌড় দেখার জন্য অনেকেই ভিড় জমিয়েছিলেন ম্যারাথন-স্থলে। কেউ কেউ আবার জয়ন্তীর উদ্যোগকে স্বাগত জানানোর জন্য ধুতিও পরে এসেছিলেন।
ফের এভাবেই শাড়ি পরে দৌড়তে চান জয়ন্তী। এবার তিনি গিনেস বুকে নাম তুলতে চান। শাড়ি পরে দৌড়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করার রেকর্ড পেতে চান হায়দরাবাদের মহিলা। তবে এর জন্য প্রয়োজন ডাক্তারের ফিট সার্টিফিকেট। তা জোগাড় করার জন্য উঠেপড়ে লেগেছেন জয়ন্তী। নতুন করে শুরু করেছেন প্র্যাকটিস। শাড়ি পরেই অসাধ্য সাধন করতে হবে তাঁকে। এই মর্মেই যেন নিয়েছেন শপথ।

No comments:

Post a Comment

Post Top Ad